ভূমি অফিসে অনিয়মের প্রতিবাদে ডিসি অফিসের সামনে মানববন্ধন
গাজীপুরে টঙ্গী রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভূমি) ও কাশিমপুর ভূমি অফিসের অনিয়মের প্রতিবাদে এবং ন্যায় বিচারের দাবিতে কাফনের কাপড় পড়ে মানববন্ধন করেছে ভুক্তভোগী ৪৮ টি পরিবারের সদস্যরা। সোমবার দুপুরে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই মানববন্ধন করেন ওই ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
ভুক্তভোগী বানু বেগম জানান, জাল জালিয়াতি করে তৈরি কাগজপত্র দিয়ে বিবাদী পক্ষের দায়ের কৃত দেওয়ানি মোকদ্দমা ২৫৫/১২ ইং এর বিজ্ঞ আদালতের আদেশের মাধ্যমে ২০১৫ সালে আমাদের কর্তৃক ১৫০ শতাংশ জমির মালিকানা বহাল রেখেছেন। বিজ্ঞ আদালতের আদেশের মাধ্যমে প্রকৃত জমির মালিকানার বিষয়টি মীমাংসিত হওয়ার পরেও জোতে জমির পরিমাণ না থাকার অযুহাতে দীর্ঘ নয় বছর যাবত আমি এবং ৪৮ পরিবারের ওয়ারিস সম্পত্তি নামজারির আবেদন বারবার বাতিল করেছে কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিস কর্মকর্তারা।
তিনি আরো জানান, অথচ বিগত ০৭/০২/২৪ ইং তারিখে আমার অভিযোগে দায়ের কৃত মিস মোকদ্দমা চলমান সত্ত্বেও চলতি বছর বিবাদী পক্ষকে অবৈধভাবে গোবিন্দ বাড়ি মৌজার আর এস ৩৪৯ নং খতিয়ানের আর এস ২৯৯ দাগে ২৮/০৫/২৪ ইং তারিখে ২৭১৪৩ নং জোত- ৩৯ শতাংশ জমির নামজারি দিয়েছেন। এবং পুনরায় ০৮/০৭/২৪ ইং তারিখে ২৭২৯৫ নং জোতে- সাড়ে ৩৭ শতাংশ জমির নামজারি প্রদান করেন কাশিমপুর ইউনিয়নভূমি অফিসের এস আই যান, ছোট নায়েব আলমগীর হোসেন ও বড় নায়েব আব্দুল লতিফ।
সর্বশেষ, চলতি বছরের ৩১ অক্টোবর নামজারির আবেদন করিলে হয়রানি ও অনিয়ম করে আবারও নামজারি আবেদন বাতিল করতে চাইতেছেন।এই অনিয়মের প্রতিবাদে প্রতিকার চেয়ে ন্যায় বিচারের দাবিতে কাফনের কাপড় পড়ে আমাদের ৪৮ পরিবারের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আমরা জেলা প্রশাসক মহোদয়ের কাছে বিনীত আবেদন জানাচ্ছি।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ