ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

ঈশ্বরদীতে যুবলীগ কর্মীকে গুলি করে হত্যা


এম মাহফুজ আলম, পাবনা photo এম মাহফুজ আলম, পাবনা
প্রকাশিত: ১৮-১১-২০২৪ বিকাল ৫:২৪

পাবনার ঈশ্বরদীতে সোমবার প্রকাশ্য দিবালোকে এক যুবলীগ কর্মীকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ওয়ালিফ হোসেন মানিক (৩৩) ঈশ্বরদীর পাকশী ইউনিয়নের বাঘইল রূপপুর মোড় এলাকার ইউনুস আলীর ছেলে। নিহত মানিক ঈশ্বরদীর পাকশী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও বর্তমানে যুবলীগের সক্রিয় কর্মী ছিলেন বলে স্থানীয়রা জানান।

পুলিশ ও স্থানীয়রা জানান, ২০২৩ সালের ১৭ জুন ঈশ্বরদী উপজেলার লক্ষীকুন্ডা গ্রামে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন ছাত্রলীগ কর্মী তাফসির আহম্মেদ মনা (২৪)। সেই মামলার আসামি ছিলেন নিহত মানিক।

সেই মামলায় গ্রেপ্তার হয়ে র্দীঘদিন জেলহাজতে থাকার পর ২০ দিন আগে হাইকোর্ট থেকে জামিনে বের হন। সোমবার (১৮ নভেম্বর) সকাল ৮টার দিকে সেই মামলায় পাবনার আদালতে হাজিরা দেয়ার জন্য বাড়ি থেকে বের হন মানিক। বাড়ি থেকে বের হয়ে রাস্তায় যাবার সাথে সাথে ৮ থেকে ১০ জন দুর্বৃত্ত এসে মানিককে গুলি ও কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন,“ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। গত বছরে ছাত্রলীগ কর্মী মনা হত্যাকান্ডের জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

T.A.S / T.A.S

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী