ঢাকা সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

শাহজাদপুরে নিখোঁজ ব্যবসায়ীর গলিত লাশ উদ্ধার


মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর photo মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর
প্রকাশিত: ১৮-১১-২০২৪ বিকাল ৭:৮

সিরাজগঞ্জের শাহজাদপুরে ১৫ দিন ধরে নিখোঁজ থাকা ব্যবসায়ী রইচ ফকির (৫৫) গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেলে নলুয়া বটতলার একটি খালের ধারে স্থানীয় বাসিন্দা তাহেজ ফকির লাশটি দেখতে পান। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

নিহত রইচ ফকির উপজেলার কাংলাকান্দা নতুনপাড়া গ্রামের ওমর আলী ফকিরের ছেলে। পরিবারের দাবি, রইচ ফকির নিজের দোকান থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হন। লাশটি অত্যন্ত গলিত অবস্থায় পাওয়া যায়, তবে একটি হাতে ছয়টি আঙুল থাকার কারণে তার পরিবার লাশটি শনাক্ত করতে সক্ষম হয়।

পুলিশের প্রাথমিক ধারণা, রইচ ফকিরকে হত্যা করে খালের পানিতে ডুবিয়ে রাখা হয়েছিল। পানি কমে যাওয়ার কারণে লাশটি ভেসে ওঠে। শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছলাম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান- পোস্টমর্টেম রিপোর্ট পাওয়ার পর ঘটনার বিস্তারিত জানা যাবে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের সদস্যরা দ্রুত বিচার দাবি করেছেন। পুলিশের পক্ষ থেকে তদন্ত চলছে।

T.A.S / T.A.S

চরভদ্রাসন স্বাস্থ্যকমপ্লেক্সে হটাৎ উপস্থিত স্বাস্থ্যমন্ত্রী

গলাচিপায় মাদ্রাসাছাত্র অপহরণ, ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি

জয়পুরহাটের ৬ জন হকি খেলোয়াড় যাচ্ছেন চীনে অনূর্ধ্ব-২০ এশিয়া কাপে

মনপুরা ইউপি নির্বাচন নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী জিয়াউর রহমান

বাঘায় মাদকসহ বিভিন্ন অপরাধে ৬ জন আটক, চরাঞ্চলে রাতভর অভিযান

ফসলের জমি থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে রোদেলা টাওয়ারের কাজ

ধুনটে নার্সের পারিবারিক বিরোধে চিকিৎসককে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ

অষ্টগ্রাম রাস গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের পলাতক প্রধান শিক্ষক আব্দুস শহিদের অপসারণের দাবীতে মানববন্ধন

মহেশখালী থেকে অস্ত্রের চালান ঠেকাল পুলিশ:গ্রেফতার ২ জন

মাদকমুক্ত সমাজ গড়তে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের

দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে সংবাদ সম্মেলন

বাগেরহাটে টেকসই বেড়ী বাঁধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন