ঘোড়াশালে ফুটপাতে জমে উঠেছে শীতবস্ত্রের বেচাকেনা
শীত বাড়ার সঙ্গে সঙ্গে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালের ঐতিহ্যবাহী সাপ্তাহিক বাজার সরগরম হয়ে উঠেছে। এখানকার ফুটপাতে এখন শীতবস্ত্র বেচা-কেনায় ব্যস্ত সময় পার করছে ক্রেতা-বিক্রেতারা।
প্রতি সপ্তাহের শুক্রবার ও সোমবার বিকাল থেকে রাত পর্যন্ত বসে এই বাজারটি। এ সময় ক্রেতা-বিক্রেতাদের পদচারণায় জমজমাট হয়ে উঠে বাজার এলাকাটি। পাশের আলোকসজ্জিত বড় বড় মার্কেটের দোকানগুলোতে বেচা-কেনা কম থাকলেও ফুটপাতের বাজারে গরম কাপড়ের বিক্রি বেড়েছে আগের চেয়েও বেশি।
কম দামে কাপড় কিনতে ক্রেতারা ফুটপাতের দোকানে ভিড় করছেন। শীতের আগমনকে ঘিরে মৌসুমী হকারদের সংখ্যাও দেখা গেছে বেশি। তবে এখানে পুরুষ ক্রেতার চেয়ে মহিলা ক্রেতাই বেশি দেখা গেছে। এই ফুটপাতে শীতের চাদর, জ্যাকেট, সোয়েটার, কম্বল, মোটা কাপড়ের গেঞ্জি, হুডি, মাফলার, কমফোর্টার, হাতমোজা, কানটুপিসহ সব ধরনের শীতবস্ত্রের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা।
ফুটপাতের দোকানদার শফিকুল ইসলাম বলেন, এই বাজারে ক্রেতারা কাপড় কেনার চেয়ে নাড়াচাড়া করেন বেশি। এমনিতেই ভেতরের দোকানগুলো থেকে কম দামে কাপড় বিক্রি করি। তারপরও ক্রেতারা যে দাম বলে, আমাদের কিনা দামের চেয়ে কম। কিছু বলার থাকে না তখন। কারণ ১০ জন দেখবে একজন কিনবে।
কিশোরগঞ্জ থেকে আসা উমা বণিক নামে এক ক্রেতা বলেন, এই ফুটপাতের বাজার খুবই ভাল। বাজারের অধিকাংশ দোকানেই নরসিংদীর বাবুরহাটের কাপড় বিক্রি হচ্ছে। তাই কম দামে নিত্যনতুন জামাকাপড় পাওয়া যায় এই বাজারে। কালিহাতি থেকে বেড়াতে আসা তিথি ও পায়েল নামের দুই বোন বলেন, বড় বড় মার্কেটে কাপড়ের দাম অনেক বেশি। তার বিপরীতে এসব দোকানে নতুন কাপড়ের দাম তুলনামূলক কম, কাপড়ের মানও ভাল। তাই বেড়াতে এসেও এখানকার দোকানে এসেছি কাপড় কিনতে। কয়েকটি দোকান ঘুরে আমাদের প্রিয় মানুষের জন্য কাপড় কিনলাম।
অনন্ত নামে আরেক ক্রেতা বলেন, যে চাদর ও সোয়েটার আমি এখান থেকে সাড়ে চারশ টাকা দিয়ে কিনেছি, সেটা মার্কেটের দোকানে গেলে এগারশ থেকে বারশো টাকা লাগতো।
দোকানের বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিভিন্ন ধরনের শাল ও চাদরের দাম পরে ৩০০ টাকা থেকে ৫০০ টাকা, সোয়েটার ২৫০ টাকা থেকে ৫৫০ টাকা, কাপড়ের জুতা ১৫০ টাকা থেকে ২৫০ টাকা, জ্যাকেট ৫০০ থেকে ৮৫০ টাকা, গরম কাপড়ের তৈরি প্যান্ট ২০০ টাকা থেকে ৩৮০ টাকা, পায়জামা ১২০ টাকা থেকে ৩৫০ টাকা, টুপিওয়ালা গেঞ্জি ১৩০ টাকা থেকে ২২০ টাকা, টুপি ১০০ টাকা থেকে ২২০ টাকা, মাফলার পাওয়া যায় ১০০ টাকা থেকে ২২০ টাকার মধ্যে, কম্বল ২৫০ টাকা থেকে ৩৫০ টাকা, বিদেশী কম্বল ২০০০ টাকা থেকে ৩৫০০ টাকা।
T.A.S / T.A.S
নেত্রকোণার কলমাকান্দায় অটোরিক্সাচালক সাদ্দাম হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
বাগেরহাটে অভাবের তাড়নায় ১৫ মাসের সন্তানকে ৩০ হাজারে বিক্রি করলেন মা
রঞ্জিত সরকারের গোপন বৈঠক ঘিরে তোলপাড়
তিন দশকেরও বেশি সময় ধরে নারী শিক্ষার আলো ছড়াচ্ছে গোলাম হাবিব মহিলা ডিগ্রি কলেজ
কুষ্টিয়া চৌরহাস মোড়ে ইজিবাইক থেকে ছুড়ে ককটেল বিস্ফোরণ
নড়াগাতীতে নাশকতা মামলায় ভুল তথ্যে আটক বিএনপি কর্মী, অব্যাহতি দেওয়ার দাবি পরিবার ও স্থানীয়দের
আলফাডাঙ্গা সদর বাজারে অগ্নিঝুঁকি, ফায়ার সার্ভিসের প্রশিক্ষণ
খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা