ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

নিষিদ্ধ পলিথিন ব্যবহার বন্ধে নড়িয়ায় অভিযান


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১৯-১১-২০২৪ দুপুর ৩:৯

পরিবেশের জন্য ক্ষতিকারক অবৈধ পলিথিন ব্যবহার ও বাজার জাতকরণের বিরুদ্ধ শরীয়তপুর নড়িয়ার ভোজেশ্বর বাজারে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত।

সোমবার দুপুর ২টায় জেলাপ্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন এর নির্দেশে জেলা কার্যালয়ের সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুন এই অভিযান পরিচালনা করেন।

এসময় ভোজেশ্বর বাজারের বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয় এবং সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ মজুদ, বিতরণ,বাণিজ্যিক উদ্দ্যেশে পরিবহণ ও বিক্রয়ের অপরাধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে ১টি ব্যবসায়ীক প্রতিষ্ঠানকে সর্বমোট ৫০০ টাকা জরিমানা করা হয় ও ২৭০  কেজি পলিথিন জব্দ করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তর শরীয়তপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রাসেল নোমান বলেন, সরকারি নির্দেশনা বাস্তবায়নে পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এসময় সর্বসাধারনেকে সতর্কতা মুল্যক লিফলেট বিতরন করা হয়।

শরীয়তপুর জেলা কার্যালয়ের সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুন জানান,পলিথিন ব্যাগের উৎপাদন, মজুত, ব্যবহার ও বাজারজাতকরণ রোধে পরিবেশ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার