সকালের সময়ের মঠবাড়িয়া প্রতিনিধির পিতা আব্দুস সাত্তারের প্রথম মৃত্যু বার্ষিকী
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা পৌরসভার দক্ষিণ মিঠাখালীর ১নং ওয়ার্ডের বাসিন্দা সর্বজন প্রসিদ্ধ আলেমে দ্বীন শত শত আলেমদের ওস্তাদ ও উপমহাদেশের অন্যতম ওলীয়ে কামেল দরবেশ আব্দুল মমিন (র.) ছোট ভাই আলহাজ্ব ক্বারী আব্দুস সাত্তার (র.) এর ২০ নভেম্বর ২০২৪ইং প্রথম মৃত্যু বার্ষিকী।
২০ নভেম্বর ২০২৩ সোমবার আসরের আযান কালীন তাঁর নিজ বাড়িতে এ শতবর্ষী মহামানব স্রস্টার ডাকে সাড়া দিয়ে অসংখ্য স্বজন ও ভক্তদের কাঁদিয়ে না ফেরার দেশে পরপারের যাত্রায় সামিল হন। তিনি মঠবাড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদ ও দক্ষিণ বন্দর জামে মসজিদের প্রতিষ্ঠা লগ্ন থেকে ৪৫ বছর পেশ ইমামের দায়িত্ব পালন করেছেন। এছাড়া তৎকালিন নিরক্ষর ও কু-সংষ্কারের যুগে ধর্মীয় শিক্ষার আলো ছড়াতে এলাকার নামকরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দক্ষতার সাথে শিক্ষকতায় ভূঁয়োশী প্রশংসা কুড়িয়েছেন।
টিকিকাটা নূরীয়া কামিল মাদ্রাসা, মোমেনিয়া দাখিল মাদ্রাসা, দাউদখালী চালিতাবুনিয়া দাখিল মাদ্রাসা, পশ্চিম মিঠাখালী মোল্লাবাড়ী দাখিল মাদ্রাসা সমূহে শতভাগ নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে গেছেন। আলেম সমাজের মন্তব্যে এসেছে তাঁর অনন্ত কালের প্রস্থানে মঠবাড়িয়াবাসী একজন ধর্মীয় সাধকের শূণ্যতা পরতে পরতে অনুভব করছেন। প্রথম মৃত্যু বার্ষিকী স্মরণে তাঁর সেঝ ছেলে মঠবাড়িয়া উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, সাংবাদিক হারুন-অর-রশিদের বাসভবনে বুধবার দুপুরে তাঁর বর্ণাঢ্য জীবনালক্ষ্যের ওপর আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে তাঁর স্বজন ও ভক্তদের যথাসময় উপস্থিতি একান্তভাবে কামনা করছি।
ধন্যবাদান্তে,
মরহুমের সেঝ ছেলে
সাংবাদিক হারন-অর-রশিদ
T.A.S / T.A.S
উত্তরাঞ্চলের অধিকাংশ সংসদ সদস্য বিরোধী দলের হওয়ায় সরকার এ অঞ্চলকে বাজেট বৈষম্যের মাধ্যমে উন্নয়ন থেকে বঞ্চিত রেখেছে
বারহাট্টায় যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত
গাজীপুরে ঐতিহ্যবাহী মানিক্য মাধবের রথযাত্রা শুরু
রাণীশংকৈলে জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত
জুলাই শহীদ দিবস উপলক্ষে পটুয়াখালীতে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত
রায়পুরে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ উদযাপিত
জয়পুরহাট জেলা ছাত্র শিবিরের নতুন কমিটি গঠনঃ সভাপতি আশরাফুল, সেক্রেটারি তারেক
জুলাই শহীদ দিবস ২০২৬: বাঘায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মাদারীপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস উদযাপিত
ভূরুঙ্গামারীতে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
মানিকগঞ্জে 'জুলাই শহীদ দিবস' পালিত
নড়াইলে পাতিয়ার বিলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ