ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

অবশেষে তেল চুরির অভিযোগে খুলনা বিশ্ববিদ্যালয়ের বাসচালক সাসপেন্ড


খুলনা প্রতিনিধি photo খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১-৯-২০২১ দুপুর ১:১৬

খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের একটি বাস থেকে তেল চুরির অভিযোগে সংশ্লিষ্ট বাসের চালক খান মাছুমুল হক সেলিমকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সাথে তাকে ১০ কার্যদিবস সময় দিয়ে কারণ দর্শানোর নোটিস দেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গৃহীত এ ব্যবস্থা সংক্রান্ত পত্র রেজিস্ট্রার কার্যালয় থেকে গতকাল মঙ্গলবার (৩১ আগস্ট) জারি করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস স্বাক্ষরিত পত্রে গত ৩০ আগস্ট দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে নগরীর গল্লামারীস্থ তেলের পাম্পে বাসটি ওয়াশ করার সময় তেল চুরির এ ঘটনার চিত্র ও ভিডিও ধারণ এবং এ সংক্রান্ত বিভিন্ন খবর পত্রিকায় প্রকাশিত হওয়ার কথা উল্লেখ করা হয়। তাছাড়া তেল চুরির এ চিত্র ধারণকালে উক্ত ড্রাইভার প্রতিবেদকের কাছে কারণ জানতে চান এবং প্রতিবেদকের মোবাইল ফোনটি কেড়ে নেয়ার চেষ্টা করেন।

এসব ঘটনা ও কার্যকলাপ সরকারি চাকরিবিধি অনুযায়ী শৃঙ্খলাপরিপন্থী, অসদাচারণ ও দুর্নীতি হিসেবে গণ্য হওয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দ্রুত আমলে নিয়ে ওই ড্রাইভারের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। কারণ দর্শানো নোটিসের জবাব পাওয়ার পর এ ব্যাপারে একটি তদন্ত কমিটি গঠন করা হতে পারে বলে সংশ্লিষ্ট একটি নির্ভরযোগ্য সূত্র থেকে জানা যায়।

আরো জানা গেছে, ২০০০ সালে অসদাচারণের অভিযোগে একবার খুলনা বিশ্ববিদ্যালয়ের ড্রাইভার খান মাছুমুল হক সেলিম চাকরিচ্যুত হন।

এমএসএম / জামান

উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১

নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার

সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন

তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড

গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি

ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি

মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা

জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড

বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা