মানিকগঞ্জে কৃষিঋণ আদায় সংক্রান্ত অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
মানিকগঞ্জে কৃষিঋণ আদায় সংক্রান্ত অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে বুধবার (২ জুন) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক এসএম ফেরদৌসের সভাপতিত্ব সভায় বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের জেলা ও উপজেলা পর্যায়ে ব্যবস্থাপক/প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। এছাড়াও যেসব ব্যক্তির বিরুদ্ধে সরকারি পাওনা আদায় মামলা রয়েছে তারা উপস্থিত থেকে নিজেদের সমস্যার বিষয়সমূহ সভায় ব্যক্ত করেন।
এ সময় জেলা প্রশাসক এসএম ফেরদৌস বলেন, আইন ও বিধিমোতাবেক যতটা সম্ভব সুবিধা খাতকদের দেয়া হবে। তবে খাতকদের নিয়মিত পাওনা পরিশোধ অব্যাহত রাখতে হবে। এক্ষেত্রে সরকারি রাজস্ব আদায়ে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানা, জেনারেল সার্টিফিকেট অফিসার মো. মোস্তাফিজুর রহমানসহ কৃষি ব্যাংক, অগ্রণী ব্যাংক, সোনালী ব্যাংক এবং বিআরডিবির জেলা কর্মকর্তাগণ।
এমএসএম / জামান
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর