ক্যাম্পাসে মাদক সেবনরত অবস্থায় নারীসহ ৪ জন বহিরাগত আটক
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) প্রক্টরিয়াল বডি মাদক সেবনরত অবস্থায় এক নারীসহ চার বহিরাগতকে আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসন পরবর্তীতে পুলিশে কাছে সোপর্দ করেছেন।
বুধবার (২০ নভেম্বর) রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্কুল ভবনের পাশ থেকে তাদের মাদক সেবনের সময় আটক করেন। এ সময় তাদের কাছ থেকে গাঁজা এবং একটি দেশীয় অস্ত্র পাওয়া যায়। পরবর্তীতে প্রক্টরিয়াল বডি তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের কাছে সোপর্দ করেন।
আটককৃতরা হলেন সিয়াম চৌধুরী (১৯), আশিকুল ইসলাম সৈকত (১৯), শুভ (১৯) এবং আরিনা (২০)। তাদের সবার বাড়ি গোপালগঞ্জ জেলার সদর উপজেলার নবীনবাগ এলাকায়।
জানা যায়, রাত ১১টার দিকে তারা বিশ্ববিদ্যালয়ের আওতাধীন স্কুল ভবনের পাশে বসে গাঁজা সেবন করছিলেন। এ সময় শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ক্যাম্পাসে টহল দেওয়ার সময় প্রক্টরিয়াল বডি তাদের আটক করেনদ।
এই বিষয়ে প্রক্টর ড. আরিফুজ্জামান রাজীব বলেন, আমরা ক্যাম্পাসের পরিবেশ ও শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার জন্য প্রক্টরিয়াল বডি মিলে ক্যাম্পাসে হাঁটছিলাম। এসময় আমরা তাদেরকে উপাচার্যের বাসভবনের পাশে স্কুলের ওইখানে তাদের দেখতে পাই। আমরা মনে করেছিলাম তারা হয়তো এমনি বসে আছে। কিন্তু তাদের কাছে যেয়ে তাদের মাদক সহ দেখা যায়।যেহেতু তাদেরকে মাদকসহ আটক করা হয়েছে সেহেতু তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আমরা পুলিশের কাছে সোপর্দ করেছি। বাকিটা তারা দেখবে এখন থেকে মাদকের বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থান।
এমএসএম / এমএসএম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য