ঢাকা ব্যাংকের সাথে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এর হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স ফি আদায়ের জন্য সমঝোতা স্মারক স্বাক্ষর
ঢাকা ব্যাংক গত ১৮ নভেম্বর ২০২৪ (সোমবার) এ নগর ভবনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স ফি সংগ্রহের জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করছে। ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব শেখ মুহাম্মদ মারুফ এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ মীজানুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। ঢাকা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক সর্বজনাব- এ এম এম মঈন উদ্দীন, শেখ আব্দুল বাকির; ব্যাংকটির Liability & Cash Management Unit এর হেড জনাব মোসলেহ আহমেদ সাদ মাহমুদ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সচিব জনাব বশিরুল হক ভূঁইয়া, প্রধান রাজস্ব কর্মকর্তা জনাব মোঃ মনিরুজ্জামান, আইসিটি প্রধান জনাব মোঃ আবু তৈয়্যব রোকন সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এই সহযোগিতায় ঢাকা ব্যাংক ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাথে একীভূত হয়ে ঢাকা ব্যাংকের শাখা ও উপশাখা থেকে ফি ও কর আদায় করবে এবং প্রথম পর্যায়ে ডিএসসিসি সার্ভারের সাথে এপিআই সংযোগের মাধ্যমে নগর ভবন ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জোনাল অফিসে ৫ টি কালেকশন বুথ স্থাপন করবে। পরবর্তী পর্যায়ে ঢাকা ব্যাংক ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নাগরিকদের ঢাকা ব্যাংকের মোবাইল অ্যাপ এবং ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে যেকোন স্থান থেকে রিয়্যাল-টাইম ভিত্তিতে অনলাইন ফি ও কর পরিশোধ করতে সক্ষম করবে।
এমএসএম / এমএসএম
ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী
বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ
দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি
টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল
শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ
ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ
সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3
পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো
বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন
রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের মা ফরিদা বেগমের দাফন সম্পন্ন
প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি বাংলাদেশ
৩ ক্যাটাগরিতে ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন