২০২৫ সালে মাধ্যমিক স্কুলে ছুটি থাকবে ৭৬ দিন
সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৫ শিক্ষাবর্ষে সাপ্তাহিক ও অন্যান্য ছুটির তালিকা প্রস্তুত করা হয়েছে। অনুমোদনের পর শিক্ষা মন্ত্রণালয় থেকে শিগগিরই এটি প্রজ্ঞাপন আকারে জানানো হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। প্রস্তাবিত তালিকায় মাধ্যমিক বিদ্যালয়ে মোট ৭৬ দিন ছুটি রাখা হয়েছে। তালিকায় থাকা দীর্ঘ ছুটিগুলো হলো— পবিত্র রমজান (২ মার্চ থেকে) ঈদুল ফিতর, জুমাতুল বিদা, স্বাধীনতা দিবসসহ কয়েকটি ছুটি মিলিয়ে টানা ২৮ দিন। দীর্ঘ ছুটির পর ৮ এপ্রিল ক্লাস শুরু হবে।
এরপর পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশে টানা ১৫ দিন ছুটি থাকবে। এ ছুটি শুরু হবে ১ জুন, চলবে ১৬ জুন পর্যন্ত। দুর্গাপূজায় এবার ৮ দিন ছুটি রাখা হয়েছে। অবশ্য এ ছুটির মধ্যে লক্ষ্মীপূজা, ফাতেহা-ই-ইয়াজদহমসহ বেশ কয়েকটি ছুটি পড়বে।
অন্যদিকে প্রতিবছরের মতো এবারও প্রতিষ্ঠানের প্রধানের হাতে সংরক্ষিত তিনদিন ছুটি রাখা হয়েছে। প্রতিষ্ঠানপ্রধান যখন প্রয়োজন মনে করবেন এ ছুটিগুলো দিতে পারবেন। এর বাইরে বিভিন্ন জাতীয়, আন্তর্জাতিক দিবস ও ধর্মীয় আচার অনুষ্ঠানে নিয়ম মেনে ছুটি থাকবে।
এমএসএম / এমএসএম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য