বিমানবন্দরে র্যাপিড টেস্টের ব্যবস্থা করতে প্রবাসীদের আল্টিমেটাম
দ্রুত আরব আমিরাতগামী যাত্রীদের জন্য শাহ আমানত, শাহজালাল এবং ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে র্যাপিড টেস্টের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন আটকে পড়া প্রবাসী বাংলাদেশিরা। অন্যথায় আমরণ অনশন কর্মসূচি দেওয়ার হুঁশিয়রি দেন তারা। ৩১ আগস্ট বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে আমিরাতগামী যাত্রীদের জন্য তিনটি বিমানবন্দরে র্যাপিড পিসিআর টেস্ট ক্যাম্প বসানোর দাবিতে আয়োজিত মানববন্ধনে তারা এ কথা বলেন।
সংযুক্ত আরব আমিরাতের ‘আমার দেশ আমার মাটি’ নামক একটি সামাজিক ও কমিউনিটি সংগঠনের ব্যানারে আয়োজিত এই মানববন্ধনে বক্তারা বলেন, গত ১২ মে থেকে করোনা আগ্রাসনের কারণে বাংলাদেশের সাথে সংযুক্ত আরব আমিরাত ফ্লাইট চলাচল বন্ধ করে দেয়। এ অবস্থায় ঈদুল ফিতর এবং ঈদুল আযহা উপলক্ষে হাজার হাজার প্রবাসী বাংলাদেশি ছুটি এবং বেড়াতে এসে আটকা পড়ে। এশিয়ার বিভিন্ন দেশে করোনা সংক্রমণ কমে আসায় ওইসব দেশের সঙ্গে ফ্লাইট যোগাযোগ পুনঃস্থাপন করে সংযুক্ত আরব আমিরাত। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে করোনা সংক্রমণ কমে আসায় ৩০ আগস্ট থেকে বাংলাদেশের জন্য সব প্রতিবন্ধকতা উঠিয়ে দেয় সংযুক্ত আরব আমিরাত। বর্তমানে কোনো প্রতিবন্ধকতা না থাকার পরও আমরা আটকে পড়া প্রবাসী বাংলাদেশিরা আমিরাত যেতে পারছি না। এর একমাত্র কারণ হচ্ছে আমিরাতের দেওয়া শর্ত অনুযায়ী বাংলাদেশের বিমান বন্দরগুলোতে র্যাপিড পিসিআর টেস্টের কোনো ব্যবস্থা নেই। ফলে ৫০ হাজারের উপর প্রবাসী তাদের কোটি কোটি টাকার ব্যবসা-বাণিজ্য ও চাকরিস্থলে যেতে পারছে না।
বক্তারা আরো বলেন, প্রবাসীদের বিশাল অংশ দেশে আটকে পড়ায় ২৮ শতাংশ রেমিট্যান্স প্রবাহ কমে এসেছে। অথচ রেমিট্যান্সের ওপর অনেকটা নির্ভর বাংলাদেশের অর্থনীতি। বক্তারা অবিলম্বে বাংলাদেশের ৩টি বিমানবন্দরে র্যাপিড টেস্ট মেশিন বসানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।
‘আমার দেশ আমার মাটি’ সংগঠনের সভাপতি মোক্তার হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠাতা সভাপতি শিবলী আল সাদিব। উপস্থিত ছিলেন ফুজেইরা যুবলীগ সভাপতি মো. ফরিদুল আলম, বাংলাদেশ কমিউনিটির নেতা মো. বেলাল হোসেন, মো. ফয়সাল, মো. আবদুলল্লাহ আল মামুন, মো. নজরুল, মো. দিদার, গিয়াস উদ্দিন সিকদার প্রমুখ।
জামান / জামান
চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন সহ একই পরিবারের ৪ জন আটক
ভোলার সমাজসেবা অফিসে ওপেন সিক্রেট: চাহিদা মতো বকশিস না দিলে ফাইলবন্দি এতিমখানার অনুদান
আদমদীঘিতে মদ ও গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা
ত্রিশালে আড়াইফুট উচ্চতার শফিকুলকে স্বাবলম্বী হওয়ার জন্য সামগ্রী দিলেন ইউএনও
ব্রাহ্মণবাড়িয়া শহরের পুকুর-খাল-জলাশয় রক্ষায় ঢেউ'র ৭ দফা দাবি বাস্তবায়নে কর্মসূচি
উত্তাল সমুদ্রে বিচ্ছিন্ন হাতিয়ায় বন্ধ নৌ চলাচল
১৭ বছরে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার করা হয়েছে,এসপি শামীমা পারভীন
মনপুরায় অন্ধ বাবার পরিবার এখনো ঝুঁকিপূর্ণ ঘরে, নিরাপদ আশ্রয়ের জন্য প্রয়োজন আরও ৮ হাজার টাকা
ঠাকুরগাঁওয়ে মাদকসহ নারী গ্রেপ্তার
বোয়ালমারীতে বহিস্কৃত বি এন পি নেতার বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগ
গুরুদাসপুরে ইসলাম ধর্ম অবমাননা করে হিন্দু যুবকের ফেসবুক পোস্ট, গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
মাদারীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান