ওয়ামি বাংলাদেশ অসহায় ছাত্র-ছাত্রী ও রোহিঙ্গাদের নিয়ে কাজ করেন. উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় নবনির্মিত ওয়ামি মসজিদের নতুন কমপ্লেক্স উদ্বোধন করা হয়েছে। (২২ নভেম্বর) শুক্রবার ওই নতুন কমপ্লেক্সটি উদ্বোধন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, অন্তবর্তী সরকারে ভূমি এবং বেসামরিক বিমান, পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ। এ সময় তিনি সাংবাদিকদের এক প্রশ্নোত্তরে বলেন, ওয়ামি প্রতিষ্ঠানকে তিনি ধন্যবাদ দিয়ে বলেন, ওয়ামি বাংলাদেশ যুব-সমাজকে এগিয়ে নিতে সাহায্য করছে। এছাড়াও অসহায় ছাত্র-ছাত্রীদের পড়ালেখা করাসহ একটি স্কলারশিপ পেতে সাহায্য করেন। এবং ওয়ামি রোহিঙ্গাদের জীবনমান নিয়ে কাজ করে থাকেন। রোহিঙ্গাদের সহায়তা করে থাকেন। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সৌদি রাস্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা দুহাইলান, ওয়ামি সচিবালয়ের এসিষ্ট্যান্ট সেক্রেটারি জেনারেল প্রফেসর ড. আবদুল হামিদ ইউসুফ আল মাজরু। এবং স্বাগত বক্তব্য রাখেন, ওয়ামি বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মোহাম্মদ রেদওয়ানুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা প্রশাসক নাফিসা আরেফীন, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) দিল আফরোজসহ ওয়ামি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।
এমএসএম / এমএসএম
উজিরপুরে কাওসার হত্যাকারীদের ফাসির দাবীতে মানবন্ধন করেছে এলাকাবাসী
তজুমদ্দিনে মৎস্য অভিযানে ২১জেলে আটক
মাদক ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণে কমিউনিটি পুলিশিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: আইজিপি
শিশিরভেজা ঘাস আর কুয়াশার পরশে দুমকিতে শীতের আভাস
হাতিয়ায় ১৫ লাখ টাকার পাম ওয়েল জব্দ করেছে কোস্টগার্ড
মাদারীপুর আড়াই শ' শয্যা জেলা হাসপাতালের ৯ কোটি টাকার টেন্ডার হ্যাক
জানুয়ারি-ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ নির্মাণ প্রকল্পের কাজ শুরু হবেঃ পানি সম্পদমন্ত্রী
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বহিরাগতদের এলাকা ছাড়ার নির্দেশ ইসির
নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ তে অংশ নিবে ১৪ লক্ষ ক্রীড়াবিদ: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
চাঁপাইনবাবগঞ্জে ১২ কেজি ৬৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ২
রায়গঞ্জে সরকারি খুঁটি-তার সরানোর অভিযোগে তদন্ত শুরু
নড়াগাতীতে ২০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার