ডিপিএইচই খাগড়াছড়ি বিভাগের ক্যাশিয়ারের বিরুদ্ধে কুচক্রী মহলের অপপ্রচার
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর খাগড়াছড়ি বিভাগের ক্যাশিয়ার রতন কুমার দেবনাথ এর বিরুদ্ধে একটি কুচক্রী মহল নানা ভাবে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করছেন ভুক্তভোগী।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে খাগড়াছড়ি নিজ বাসভবনে এক সাক্ষাৎকারে তিনি জানান,খাগড়াছড়ি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর খাগড়াছড়ি বিভাগীয় কার্যালয়ে কয়েকজন কথিত রাজনৈতিক দলের কর্মী পরিচয়ে এসে অনৈতিক সুবিধা নিতে চেষ্টা করেছিলো। কিন্তু তাতে তিনি সম্মতি না দেওয়ায় তারা নানা রকম ভয়-ভীতি প্রদর্শন করে ও মোটা অংকের টাকা দাবী করেন। টাকা দিতে অপারগতা প্রকাশ করায় তার বিরুদ্ধে প্রথমে ফেসবুকে ভিত্তিহীনও মিথ্যা তথ্য ছড়িয়ে দেয় এবং পরবর্তীতে বিভিন্ন দপ্তরে বেনামি দরখাস্ত দায়ের করে তার মান সম্মান ক্ষতি করছে।
তিনি আরে জানান তিনি চাকুরী জীবনে কখনোই কোন অবৈধ কর্মকান্ডে লিপ্ত হয়নি। তিনি এখন ও চাকরি পাশাপাশি টিউশন করে সংসার চালাচ্ছে। তার সহধর্মিণী একজন স্কুল শিক্ষক। আয়কর বিবরণীতে তাদের সম্পূর্ণ সম্পত্তির হিসাব দেখানো হয়েছে। তার বাইরে বিন্দু পরিমাণ সম্পত্তি থেকে থাকলে তা বাজেয়াপ্ত করার অনুরোধে জানান তিনি। এবং সম্প্রতি কুচক্রী মহলের ইন্দনে সোশ্যাল মিডিয়ায় যেই অপপ্রচার হচ্ছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে তিনি।
এই বিষয়ে খাগড়াছড়ি স্থানীয় ঠিকাদার মোঃ আওলাদ হোসেন জানান রতন বাবুর নামে যেই সব অপপ্রচার হচ্ছে তা খুবই দুঃখজনক।তিনি কখনো কোন অন্যায় কাজে লিপ্ত ছিলেন না।অযথা ওনাকে হয়রানি করার জন্য একটি কুচক্রী মহল উঠে পরে লেগেছে। আমি উক্ত ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।
এই বিষয়ে স্থানীয় আরেকজন ঠিকাদার মোঃ নূরুল আলম বলেন রতন বাবু কোন দুনীতি করলে সবার আগে আমাদের জানার কথা। কিন্তু আমাদের জানা মতে ওনি কোন অপরাধ/ দূর্নীতির সাথে জড়িত নই। রতন বাবু কে যারা এই সব হয়রানি করছে।তাদেরকে এই সব কর্মকান্ড থেকে বিরত থাকতে অনুরোধ জানান তিনি।
এই সব বিষয়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর খাগড়াছড়ি বিভাগীয় অফিসের হিসাব সহকারী আফরোজা সুলতানা জানান রতন বাবু আমার জানা মতে কোন অপরাধে জড়িত ছিলেন না। তিনি খুবই সৎ ও ভালো একজন মানুষ।
এই বিষয়ে স্থানীয়রা জানান রতন কুমার দেবনাথ একজন সৎ ও আর্দশবান শিক্ষক ছিলেন এবং বর্তমানে একজন নিষ্ঠাবান কর্মচারী। তার বিরুদ্ধে এই সব অপপ্রচার একটি গভীর ষড়যন্ত্র বলে মনে করছেন ।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ