ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

শিবচরে ৩১ দফা বাস্তবায়নের দাবিতে লিফলেট বিতরণ করেছে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাছির উদ্দিন


নাজমুল হোসেন লাবলু, শিবচর  photo নাজমুল হোসেন লাবলু, শিবচর
প্রকাশিত: ২৩-১১-২০২৪ দুপুর ৪:৫০

গত তিনটি জাতীয় নির্বাচনে দেশের মানুষ ভোট দিতে পারেনি। মানুষের অধিকারকে খর্ব করা হয়েছে বলে মন্তব্য করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাছির উদ্দিন। 

শনিবার(২৩ নভেম্বর) দুপুরে মাদারীপুর জেলার শিবচরে জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের দাবিতে লিফলেট বিতরণ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

এসময় তিনি বলেন,' ২০১৪ সালে বিনাভোটের নির্বাচন, ২০১৮ সালে নিশিরাতের নির্বাচন এবং ২০২৪ সালে ছিল পাতানো নির্বাচন। এদেশের মানুষকে পরপর তিনটি জাতীয় নির্বাচনে ভোট দেয়া থেকে নিবৃত করে রাখা হয়েছে। মানুষের অধিকারকে খর্ব করা হয়েছে।'

ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আরো বলেন, 'বাংলাদেশে যে ফ্যাসিবাদ তৈরী হয়েছিল, সেই ফ্যাসিবাদের কারখানা ছিল মাদারীপুর। আওয়ামী লীগের সন্ত্রাসীরা সারা দেশে এখান থেকেই রাজত্ব কায়েম করতো। আর ব্যবসায়ীরা ফ্যাসিবাদের দোসর ছিল, এই অন্তবর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলানোর জন্য দ্রব্যমূল্য বাড়িয়েছে!'

তিনি বলেন,'শুধু ফ্যাসিবাদ তৈরী করে দেশের মানুষকেই হত্যা করেনি শেখ হাসিনার সরকার, সাড়ে ১৫ বছর ধরে বিএনপির হাজার হাজার নেতাকর্মীদের গুম করেছে। রাষ্ট্রের প্রতিটি বিভাগকে ক্ষতিগ্রস্থ করেছে। দ্রব্যমূল্যের উর্দ্ধগতি, আইনশৃঙ্খলার অবনতি এই সব সমস্যার সমাধান করতে পারে জনগনের নির্বাচিত সরকার। তাই সুষ্ঠু নির্বাচনের কাঠামো তৈরি করে নির্দিষ্ট সময়ের মধ্যে জনগনের সরকারের নিকট ক্ষমতা হস্তান্তর করার সুযোগ করে দেয়ার আহবান জানাচ্ছি।'

এ সময় উপস্থিত ছিলেন শিবচর উপজেলা ছাত্রদলের সভাপতি তুরাগ খান, সাধারণ সম্পাদক সাইদুর বেপারী, যুগ্ম আহবায়ক মতিউর রহমান, শিবচর পৌর ছাত্রদলের সভাপতি মো. সিহাব খান, পৌরসভা ছাত্রদলের সাধারণ সম্পাদক রিয়াজ, সরকারি বরহামগঞ্জ কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদ হোসেন খানসহ স্থানীয় যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

এমএসএম / এমএসএম

গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময়  সভা

কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার

শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন

ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন

বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ

ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়

শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন

গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত