রাজশাহীতে কক্সবাজার স্টুডেন্টস ফোরামের যাত্রা শুরু
'এসো মিলি প্রাণের টানে, পাহাড় আর সমুদ্রের গর্জনে' স্লোগানকে সামনে রেখে রাজশাহীতে যাত্রা শুরু করেছে কক্সবাজার স্টুডেন্টস ফোরাম। শনিবার (২৩ নভেম্বর) নগরীর সাহেব বাজার জেন জি রেস্টুরেন্টে আনুষ্ঠানিকভাবে ফোরামের আত্মপ্রকাশ ঘঠে এবং ২০২৪-২৫ বছরের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়ছে।
এতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ভেটেরিনারী এন্ড এনিম্যাল সায়েন্স বিভাগের ১৮-১৯ সেশনের শিক্ষার্থী কায়েস মাহমুদ সাকিবকে সভাপতি এবং ম্যানেজমেন্ট বিভাগের ১৯-২০ সেশনের শিক্ষার্থী শাহাদাত হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন সহ- সভাপতি, মো. রিদুয়ান এবং মিজানুর রহমান, যুগ্ন- সাধারণ সম্পাদক আকিল বিন তালেব, জয় সেন চৌধুরী এবং মো.শফি উল্লাহ। সাংগঠনিক সম্পাদক হলেন, আজিজুর রহমান ইমরান এবং রাফিজুল ইসলাম তাউসিফ।
সমিতির গঠন পরবর্তি কর্মসূচিতে কক্সবাজার স্টুডেন্টস ফোরামের উপদেষ্টা ড. জসিম উদ্দিন বলেন, কক্সবাজার অঞ্চলের মানুষকে উচ্চ শিক্ষা অর্জন করার জন্য উৎসাহিত করতে আমাদের ফোরামের যাত্রা। সকলের একত্রিত হওয়ার মাধ্যমে কক্সবাজার ফোরাম এগিয়ে যাবে সে আশা প্রত্যাশা করি।
রাজশাহী কলেজের সহকারী অধ্যাপক খাদিজা বেগম বলেন, প্রথমের দিকে এতো দূরে এসে কেউ সহজে পড়াশোনা করতে চাইতো না। সময় পরিবর্তন হয়েছে কক্সবাজার থেকে রাজশাহীতে এসে অনেকে পড়াশোনা করছে। যার ফলে কক্সবাজারের সকলে একত্রিত হয়ে সব সমস্যার সমাধান করবে। কক্সবাজার ফোরামের মাধ্যমে আমরা যেন সহযোগিতামূলক কাজ করতে পারি সে মনোভাব রাখতে হবে।
এসময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ওসমান সরওয়ার নাঈম বলেন, দীর্ঘ প্রচেষ্টার মাধ্যমে আমরা একটা আশ্রয়স্থল খুঁজে পেয়েছি। কক্সবাজার থেকে রাজশাহীতে যারা পড়তে আসে তারা অনেক সময় নানা সমস্যার মধ্যে পড়ে যায়। যার ফলে অনেকদিন ধরে আমরা কক্সবাজারের সকলের একত্রিত হওয়ার জন্য একটা ফোরামের অভাববোধ করতাম। আজকে কক্সবাজার ফোরামের যাত্রার মাধ্যমে আমরা সকলে একত্রিত হয়ে সহযোগিতামূলক কাজ করার মাধ্যম এগিয়ে যাব।
উল্লেখ্য, রাজশাহীস্থ রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী মেডিকেল কলেজ, রাজশাহী কলেজ এবং অন্যান্যা শিক্ষা-প্রতিষ্ঠানে কক্সবাজার থেকে আগত শিক্ষার্থীর সমন্বয়ে এ ফোরাম গঠিত হয়।
T.A.S / T.A.S
১৫ ঘণ্টা ধরে নিখোঁজ জবি সাংবাদিক ইমন
ডিআইইউতে 'ব্লাজা'র নতুন কমিটি, সভাপতি রেজওয়ানা- সম্পাদক মুজাহিদ
বৃক্ষনিধনের প্রতিবাদে জাককানইবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
শহীদ আব্দুল কাইয়ুমের স্মরণে কুবিতে মেডিকেল বক্স স্থাপন করল ইসলামী ছাত্র আন্দোলন
কুবি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিবেটিং এসোসিয়েশনের উদ্যোগে বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত
শেকৃবির নবীনবরণ অনুষ্ঠান বর্জন করলেন ছাত্রশিবির ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা
উৎপাদনমুখী বিনিয়োগ ও দক্ষ মানবসম্পদ গড়ার বিকল্প নেই: প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা
বাকৃবি-জাককানইবির ক্যাম্পাস সাংবাদিকদের নিয়ে পিআইবির প্রশিক্ষণ
বাকৃবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের পিআইবির প্রশিক্ষণের উদ্বোধনী
নজরুল বিশ্ববিদ্যালয়ে আনসার সদস্যের বিরুদ্ধে নারী শিক্ষার্থীকে হেনস্থার অভিযোগ
নামফলকহীন জরাজীর্ণ ফটকেই চলছে কুবির বিজয়-২৪ হল
বাংলাদেশে প্রথম দেশীয় ট্রাইকোডার্মা ভিত্তিক জৈব ছত্রাকনাশক উদ্ভাবন