ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

সাভা‌রে হেফাজত নেতাকে হয়রানির প্রতিবাদে প্রশাসনকে স্মারকলিপি প্রদান


আহ‌মেদ জীবন, সাভার photo আহ‌মেদ জীবন, সাভার
প্রকাশিত: ২৪-১১-২০২৪ দুপুর ৩:৫৭

হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা জেলা (উত্তর) এর নায়েবে আমির হাফেজ মাওলানা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে চক্রান্ত মূলক মিথ্যাচার এবং চিহ্নিত মহলের ইন্ধনে হয়রানির প্রতিবাদে স্মারকলিপি প্রদান করেছে দলটির নেতারা। তদন্ত কমিটি গঠন করে প্রাপ্ত তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী ব্যাবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন সাভার উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউ এন ও)।

রবিবার (২৪ নভেম্বর) বেলা ১২টায় সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট হেফাজতে ইসলাম বাংলাদেশ এর প্যাডে, ঢাকা জেলা (উত্তর) শাখার পক্ষে সিনিয়র সহ- সভাপতি মাওলানা মাহফুজর রহমানসহ ৭জন নেতা কতৃক স্বাক্ষরীত এই স্মারকলিপি প্রদান করা হয়।

এঘটনায় তদন্ত কমিটি গঠন করে প্রাপ্তি তদন্ত সাপেক্ষে আইনানুযায়ী ব্যাবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন সাভার উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) মোঃ আবু বকর সরকার।

স্মারকলিপি সূত্রে জানা গেছে, এর আগে হাফেজ মাওলানা নূর মোহাম্মদ-এর মানহানি এবং সামাজিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ করার লক্ষে‌ সাভারের চিহ্নিত একটি মহলের চক্রান্ত ও ইন্ধনে গণমাধ্যমে অসত্য সংবাদ প্রকাশ এবং সেই ভিত্তিহীন সংবাদের ভিত্তিতে পুলিশ প্রশাসন কর্তৃক হাফেজ মাওলানা নূর মোহাম্মদকে হয়রানি করা হচ্ছে।

নায়েবে আমির হাফেজ মাওলানা নূর মোহাম্মদ কে পুনরায় যদি হয়রানি করা হয় তাহলে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা জেলা (উত্তর) শাখা কঠোর ব্যাবস্থা গ্রহন করবে বলে স্মারকলিপি প্রদান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা জানান নেতারা।

এমএসএম / এমএসএম

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার