চট্টগ্রামে জিয়া ক্রিকেট টুর্নামেন্টের মিডিয়া কমিটির সভা অনুষ্ঠিত
জিয়া ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ উপলক্ষে চট্টগ্রামে মিডিয়া কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১টায় চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জিয়া ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ এর চট্টগ্রাম ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং মিডিয়া কমিটির আহ্বায়ক আর ইউ চৌধুরী শাহীন। সভায় অতিথি ছিলেন জিয়া ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ এর চট্টগ্রাম ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক মো. মসিউল আলম স্বপন, সদস্য শওকত আজম খাজা। মিডিয়া কমিটির সদস্য কামরুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন, জিয়া ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ এর চট্টগ্রাম ব্যবস্থাপনা কমিটির সদস্য বিপ্লব পার্থ, তৌহিদুল সালাম নিশাদ, নুর জাহেদ বাবলু, মিডিয়া কমিটির সদস্য সুলতান মাহমুদ সেলিম, হাসান মুকুল, ইমরান এমি, মিজানুর রহমান, জাহাঙ্গীর আলম, সাইদুল ইসলাম মারুফ প্রমুখ। আগামী ৩০ নভেম্বর সকাল ১০টায় চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে চট্টগ্রাম পর্বের খেলা লাল ও সবুজ দলের মধ্য অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে সার্বিক বিষয়ে আলোচনা হয়।
খেলার দিন সাংবাদিকদের জন্য অ্যাক্রিডিটেশন কার্ড সরবরাহ, মিডিয়া বক্স উন্নয়ন, প্রত্যেক মিডিয়া হাউসে গিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় এবং সংবাদ সম্মেলনের সিদ্ধান্ত হয়। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত চট্টগ্রামে এই টুর্নামেন্টের সংবাদ প্রচারে সকল সাংবাদিকদের সহযোগিতা কামনা করা হয়।
T.A.S / T.A.S
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান