ঢাকা সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

রাণীশংকৈলে শ্মশান ঘাটে অবৈধ দোকান উচ্ছেদের দাবিতে মানববন্ধন


লেমন সরকার, রাণীশংকৈল photo লেমন সরকার, রাণীশংকৈল
প্রকাশিত: ২৬-১০-২০২৫ দুপুর ৩:২৪

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের বারঘরিয়া-হাতিয়া সার্বজনীন শ্মশান ঘাটের জমিতে গড়ে ওঠা অবৈধ দোকান পাট উচ্ছেদের দাবিতে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা এক মানববন্ধন করেছেন।

রবিবার (২৬ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বারঘরিয়া, দক্ষিণ নয়ানপুর, সুন্দরপুর ও উত্তরগাঁও এলাকার শতাধিক গ্রামবাসী অংশ নেন। এসময় বক্তব্য দেন- শ্মশানঘাট কমিটির সভাপতি অচিন্ত্য কুমার রায়, সাধারণ সম্পাদক নবকুমার রায়, সবুজ চন্দন, সুমন চন্দন, বিপুল চন্দন রায়, অরুণা রানি ও আলো রানি প্রমুখ। 

বক্তারা তাদের বক্তব্যে বলেন, “শ্মশান ঘাট আমাদের ধর্মীয়ভাবে শেষকৃত্য সম্পন্ন করার পবিত্র স্থান। দীর্ঘকাল ধরে আমরা এলাকাবাসী এ শ্মশান ব্যবহার করে আসছি। অথচ আজ সেখানে অবৈধভাবে দোকান পাট গড়ে তোলা হয়েছে। এতে আমাদের ধর্মীয় কর্ম অনুষ্ঠান পালনে অনেক সমস্যা হচ্ছে। তাই আমরা ওইসব অবৈধ স্থাপনা দ্রুত অপসারণের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।"

পরে তারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) বরাবর স্মারকলিপি প্রদান করেন।

এমএসএম / এমএসএম

মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ

ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান

বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন

কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ

টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়

মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন

ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ

দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার

সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি

কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর

অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার

বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা

সান্তাহারে স্টেশনের পাশে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা