দূর্বৃত্তের ছুরিকাঘাত : মারা গেলেন সাতকানিয়ার সেই আওয়ামী লীগের কর্মী
চট্টগ্রামের সাতকানিয়ায় ফেসবুক লাইভে এসে আওয়ামী লীগের পক্ষে কথা বলায় দুর্বৃত্তদের এলোপাতাড়ি ছুরিকাঘাতে আহত হওয়ার ৭ দিন পর মারা গেছেন দেলোয়ার হোসেন নামে এক যুবক। সোমবার (২৫ নভেম্বর) বিকাল ৪ টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে তিনি মারা যান।
দেলোয়ারের ছেলে সাইমন বলেন, বাবা আহত হওয়ার পর প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। পরে আইসিইউ'র সংকট থাকায় নগরীর বেসরকারি হাসপাতাল ট্রিটমেন্টের আইসিইউতে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে গত বৃহস্পতিবার (২১নভেম্বর) সন্ধ্যায় পুনরায় বাবাকে চমেক হাসপাতালের আইসিইউতে ভর্তি করানো হয়। আজ বিকাল ৪টার দিকে বাবা মারা যান।
সম্প্রতি ফেসবুক লাইভে এসে আওয়ামী লীগের পক্ষে কথা বলেন দেলোয়ার হোসেন। এরপর অপরিচিত মোবাইলে নম্বর থেকে ফোন কলে হত্যার হুমকি পান। সেই জেরে গত ১৮ নভেম্বর রাতে বাড়ির সামনে ১০-১২ জনের মুখোশ-পরিহিত দুর্বৃত্ত হঠাৎ তাকে ছুরিকাঘাত করে। এ সময় আহত অবস্থায় তাকে দক্ষিণ চরতির পার্শ্ববর্তী আমিলাইশ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মাঝের মসজিদ এলাকায় নিয়ে যায় তারা। পরে মৃত ভেবে সড়কে ফেলে দিয়ে কাঞ্চনা ইউনিয়নের দিকে অটোরিকশায় পালিয়ে যায়।
পরে স্থানীয়রা দেলোয়ারকে উদ্ধার করে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। গত মঙ্গলবার ভোরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম নগরীর ট্রিটমেন্ট নামে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে।
সাতকানিয়া থানার ওসি মোস্তফা কামাল খান বলেন, দুর্বৃত্তদের হামলায় আহত দেলোয়ার হোসেন হাসপাতালে মারা গেছেন বলে শুনেছি। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
T.A.S / T.A.S
বিদেশ থেকে শূন্য হাতে ফেরত আসা মানেই স্বপ্ন শেষ নয়, বরং নতুন স্বপ্নের শুরুঃ মো. মামুন খন্দকার
কুড়িগ্রামে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
পুকুর পাড়ে সুরক্ষাদেয়ালের দাবি: রাজশাহী বর্ণালী-যাদুঘর সড়ক সংস্কারে ধীরগতি
খালিয়াজুরীতে কাদায় বেহাল সড়ক, নিজ অর্থায়নে সংস্কার করে দিলেন শাকিল
শার্শায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
নেত্রকোণায় জমি বিরোধকে কেন্দ্র করে প্রতিবন্ধী পরিবারের ফসল নষ্ট-হামলার অভিযোগ
শেরপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
সাভারে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র্যালি, এমপি বাবুর নেতৃত্বে জনতার ঢল
আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট মানুষ গড়ার কারিগর শিক্ষাবিদ এস. কে.দত্ত অনুপ
ঐক্যের বার্তা ও বর্ণাঢ্য র্যালিতে লোহাগড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন
নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত