অবৈধভাবে নবীন শিক্ষার্থীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে ব্যাবসায় শিক্ষা অনুষদের ডিন
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অবৈধভাবে নিয়মবহির্ভূত উপায়ে নবীনভর্তিকৃত শিক্ষার্থীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে ব্যাবসায় শিক্ষা অনুষদের ডিন ঈশিতা রায়। নতুন ভর্তিকৃত স্টুডেন্টরা অন্য বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট আসার পরিপেক্ষীতে সেই বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য গুচ্ছের মূল এডমিট কার্ড উত্তোলন করতে আসলে তাদেরকে জমাকৃত সকল কাগজ নিয়মবর্হিভূত ভাবে একেবারে দেওয়ার কথা বলে ম্যামের সম্মতিতে ১০০০ টাকা দাবী করেন ম্যানেজমেন্ট বিভাগের অফিস স্টাফ রসূল। টাকা দিলে সুবিধা হচ্ছে তাদের জমাকৃত সকল কাগজ একবারে ফেরত দিবে। অন্যথায় অসুবিধা হচ্ছে তাদেরকে কাগজ নেওয়ার জন্য স্বশরীরে পথ খরচ করে, সময় নষ্ট করে আরেকবার বিশ্ববিদ্যালয়ে আসা লাগবে।
২৫ নভেম্বর মঙ্গলবার ২০২৩-২৪ সেশনে একাউন্টটিং বিভাগে ভর্তিকৃত শিক্ষার্থী আবু তাহের ব্যাবস্যায় শিক্ষা অনুষদের গুচ্ছের মূল এডমিট কার্ড তুলতে আসেন তারপর তার সাথে এই ঘটনা যটে। ভর্তিকৃত নবীন শিক্ষার্থী আবু তা্হের সিদ্ধান্তহীনতায় তার এলাকার পরিচিত সাংবাদিক ভাইকে বিষয়টা জানান।
ব্যাবসায় শিক্ষা অনুষদের ডিন ঈশিতা রায়ের সাথে এ ব্যাপারে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকের প্রশ্নের কোন উত্তর দেননি। অন্যদিকে অফিস স্টাফ বিষয়টি অস্বীকার করেন এবং তার নাম জানতে চাইলে ও নাম বলেননি।
ভর্তি কমিটির সভাপতি ড. শাহজাহান বলেন, টাকা নেওয়ার কোন নিয়ম নেই, এ বিষয়ে আমার জানা নেই।অনেকের মুখে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ ডিপার্টমেন্ট বা অনুষদ নবীন ভর্তিকৃত শিক্ষার্থীদের কাছ থেকে বিভিন্ন সুযোগে অবৈধভাবে টাকা নেন তবে তারা অন্য বিশ্ববিদ্যালয়ে চলে যাওয়াতে সেটার প্রমান পাওয়া যায়না।
উল্লেখ্য, গুচ্ছ অধিভুক্ত বশেমুরবিপ্রবিতে ২০২৩-২৪ সেশনের ভর্তিকৃত স্টুডেন্টদের মধ্যে থেকে অন্য বিশ্ববিদ্যালয়ে যাদের মাইগ্রেশন হয়েছে তাদের সেই বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রয়োজন গুচ্ছ ভর্তি পরীক্ষার অর্জিনাল এডমিট কার্ড।
এমএসএম / এমএসএম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য