কুতুবদিয়ায় নৌবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার
কক্সবাজারের কুতুবদিয়া উপজলোর আলী আকবর ডেইল ইউনিয়নের তাবালের চর এলাকায় অভিযান পরিচালনা করে ০১ টি এক নলা বন্দুক, ০২ রাউন্ড তাজা গোলা ও ০৩ টি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে নেভি মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেছে। এতে জানানো হয়,সরকারের নির্দেশনা মোতাবেক 'ইন এইড টু সিভিল পাওয়ার'এর আওতায় বাংলাদেশ নৌবাহিনী অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাস নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৬ নভেম্বর) ভোর রাতে কক্সবাজারের কুতুবদিয়া উপজলোর আলী আকবর ডেইল ইউনিয়নের তাবালের চর এলাকায় অভিযান পরিচালনা করে বাংলাদেশ নৌবাহিনী। এ সময় তল্লাশী চালিয়ে ০১ টি এক নলা বন্দুক, ০২ রাউন্ড তাজা গোলা ও ০৩ টি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ পরবর্তী আইনি পদক্ষেপের জন্য কুতুবদিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য, বাংলাদেশ নৌবাহিনীর দায়িত্বপূর্ণ এলাকাসমূহে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়মিত টহল ও অভিযান পরিচালনা চলমান থাকবে।
T.A.S / T.A.S
ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা
খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা
জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর
নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত
কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ
ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা
কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু
পেকুয়ায় দুই দফা হামলার পর বৃদ্ধের মৃত্যু
শালিখায় বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
অভয়নগরে বাগান থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার
কোনাবাড়িতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও এক শিক্ষার্থীর মৃত্যু
মনপুরার ফকির হাটে নিষিদ্ধ ইয়াবাসহ এক ব্যবসায়ী আটক