ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

হাইমচর থেকে জেলা শহরে চলাচলের সড়কের বেহালদশা


জাহিদুল ইসলাম, হাইমচর photo জাহিদুল ইসলাম, হাইমচর
প্রকাশিত: ২৭-১১-২০২৪ দুপুর ৩:৫৮

চাঁদপুরের হাইমচর উপজেলার নয়ানী হতে ঢেলের বাজার পর্যন্ত ২ কিলোমিটার রাস্তার বেহাল দশা। রাস্তার বেশিরভাগই খানা-খন্দে ভরে গেছে। এর ফলে এ রাস্তা চলাচলের প্রায় অনুপযোগী হয়ে পড়েছে, প্রতি দিনই ঘটছে নানান দূর্ঘটনা।

বুধবার (২৭ নভেম্বর) সরেজমিনে গিয়ে দেখায়ায়, হাইমচর উপজেলার নয়ানী হতে ঢেলের বাজার হয়ে কাটাখালী লঞ্চ ঘাট পর্যন্ত রাস্তাটি কিছু দূর পর পর খানা-খন্দে ভরে গেছে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।

স্থানীয় আলম হাওলাদার, কালাম পাটোয়ারী, তাহের পাটোয়ারী, কাদির রাড়ি সহ বেশ কয়েকজন বলেন, রাস্তাটি পুরাতন বেড়ি বাঁধ হওয়ায় সাধারণ রাস্তা থেকে অনেক উঁচু হওয়ায় কিছু দূর পর পর দুপাশে ভেঙ্গে পড়ছে। নয়ানী হতে ঢেলের বাজার হয়ে কাটাখালী লঞ্চ ঘাট পর্যন্ত রাস্তায় গর্ত হয়ে যাওয়ায় অনেক ঝুঁকি নিয়েই চলাচল করতে হয়। এতে যাত্রী নিয়ে গাড়ি চলাচল পুরোপুরি অনুপযোগী হয়ে পড়েছে। প্রায় প্রতি দিনই ঘটছে দুর্ঘটনা। দ্রুত রাস্তাটি সংস্কার করা না হলে বড় ধরনের দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

চাঁদপুর সড়ক উপ-বিভাগ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী (অঃদাঃ) ওয়াছিউদ্দিন আহমেদ বলেন, রাস্তাটি সম্পর্কে অমরা অবগত আছি। চলতি অর্থবছরের মধ্যেই রাস্তাটি মেরামত করা হবে।

T.A.S / T.A.S

আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান অনুষ্ঠিত

উজিরপুরে পূজামণ্ডপ পরিদর্শনে বরিশাল রেঞ্জ ডিআইজি: ‘দুষ্কৃতকারীদের কোনো ধর্ম নেই, প্রতিহতে পুলিশ প্রস্তুত’

ভোলার ​বাংলাবাজার কলেজে প্রথম বর্ষের নবীনবরণ ও বৃত্তি প্রদান অনুষ্ঠান

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

মাদারীপুরে মুক্তমঞ্চের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ

নওগাঁর আত্রাইয়ে বজ্রপাত রোধে আনসার-ভিডিপির আড়াই কিলোমিটার সড়কে ২ হাজার ৫০০ তালবীজ রোপণ

বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ

অন্ধকার সড়কে আলোর ব্যবস্থা করলেন প্রবাসী বাবুল খন্দকার

পিরোজপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ পালন

কুড়িগ্রামে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন জব্দ, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

মধুখালীতে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা,প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা

মান্দায় বনাঢ়্য আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাকেরগঞ্জে জিনের বাদশার ১ লাখ ৮৬ হাজার টাকা প্রতারণা, গ্রেপ্তার-৩