শিবচরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
মাদারীপুরের শিবচরে বাড়ির পাশের পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলো, স্বপ্না(৫) ও আব্দুর রহিম(৩)। তারা উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বাবলাতলা এলাকার সৌদি প্রবাসী সানোয়ার হোসেন এর সন্তান।
বৃহস্পতিবার(২৮ নভেম্বর) বেলা সাড়ে ১১ টার সময় বাড়ির পাশের পুকুরে ডুবে তাদের মৃত্যু হয়।
জানা গেছে, বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে খেলতে গিয়ে সকলের অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় রহিম ও স্বপ্না। পরে বাড়ির পাশের লোকজন পানিতে ভাসতে দেখে পরিবারকে জানালে দ্রুত তারা উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান,'সানোয়ার হোসেনের এই দুই সন্তানই। ওদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।'
শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. তরিকুল ইসলাম জানান,'হাসপাতালে আনার আগেই শিশু দুটি মারা গেছে। দীর্ঘক্ষণ পানিতে ডুবে ছিল মনে হয়েছে।'
T.A.S / T.A.S
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ