ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

মানিকগঞ্জ জেলা এসোসিয়েশনের কমিটি ঘোষণা


শাহাজান ইসলাম, বশেমুরবিপ্রবি photo শাহাজান ইসলাম, বশেমুরবিপ্রবি
প্রকাশিত: ২৮-১১-২০২৪ বিকাল ৬:৪৩

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) মানিকগঞ্জ জেলা এসোসিয়েশন এর পূনাঙ্গ নতুন কমিটি প্রকাশ হয়েছে।  উক্ত কমিটিতে  সভাপতি হিসাবে দ্বায়িত্ব পেয়েছেন রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ বর্ষের মোঃ জুবায়ের রহমান সৌরভ এবং সম্পাদক হিসেবে দ্বায়িত্ব পেয়েছেন  ফুড ইন্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী  মাহবুব আলম জনি। 

২৭ নভেম্বর বৃহস্পতিবার এসোসিয়েশনের সাবেক সভাপতি,  সাধারণ সম্পাদক ও উপদেষ্টা মন্ডলীর স্বাক্ষরিত এসোসিয়েশনের প্যাডে ৪০ সদস্য বিশিষ্ট কমিটি প্রকাশিত হয়।

সভাপতি জুবায়ের রহমান সৌরভ বলেন,মানিকগঞ্জ জেলা এসোসিয়েশন এমন একটি সংগঠন যেটি আসলে একটি পরিবারের মতো। আমাদের এই সংগঠনটি বশেমুরবিপ্রবিতে অধ্যয়নরত মানিকগঞ্জ জেলার প্রতিটি শিক্ষার্থীর কাছে একটা আবেগের জায়গা। মানিকগঞ্জের সবাই যখন একসাথে হই তখন মনে হয় যেন নিজ এলাকাতে আছি। কখনো মনে হয়নি যে আমরা আলাদা কেউ। যারা আমাকে সভাপতি পদে নির্বাচিত করেছেন, আমাকে এই পদে যোগ্য মনে করেছেন তাদের প্রতি আমার কৃতজ্ঞতা। এই দায়িত্বটা আমার কাছে সম্মানের। আমি চেষ্টা করবো যেন আমার হাত ধরে এবং সকলের সহযোগিতায় আমাদের প্রানের সংগঠনটি বহুদূর এগিয়ে যায়।

সাধারন সম্পাদক মাহবুব আলম জনি বলেন, আমি প্রথমেই আন্তরিক কৃতজ্ঞতা জানাই আমার সকল শ্রদ্ধীয় বুশেমুরবিপ্রবি শিক্ষকবৃন্দ ও বড় ভাইদের  প্রতি, যারা আমার ওপর এই আস্থা রেখেছেন।মানিকগঞ্জ জেলা এসোসিয়েশন কমিটির সাধারণ সম্পাদক পদে আমার মনোনীত হওয়াটা আমার জন্য একটি বিরাট সম্মান ও দায়িত্বের। সাধারণ সম্পাদক হিসেবে আমার প্রধান প্রত্যাশা ও প্রতিজ্ঞা হলো, আমরা সকলে মিলে একটি কার্যকর, সংগঠিত এবং শক্তিশালী ছাত্র সংগঠন গড়ে তুলব ইনশাল্লাহ। আমার এই প্রত্যাশা বাস্তবায়িত করতে সকলেই আমার পাশে থাকবেন এই আশায় রাখছি।

T.A.S / T.A.S

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?