প্রত্যাহার হলো বেনাপোল রুটের দূরপাল্লার বাস ধর্মঘট স্বস্তিতে যাত্রীরা
টানা সাত দিন পর পত্যাহার হলো বেনাপোল রুটের দূরপাল্লার বাস ধর্মঘট। নৌ পরিবহন অধিদপ্তরের সঙ্গে পরিবহন সংশ্লিষ্টদের বৈঠকের পর বৃহস্পতিবার সন্ধ্যা থেকে চালু হয়েছে ঢাকা–বেনাপোল দূর পাল্লার পরিবহন। এখন থেকে চেকপোষ্ট আন্তর্জাতিক স্থলবন্দর টার্মিনালে সরাসরি বাস আসতে বাধা নেই। বন্ধ হওয়ার ৭ দিন পর বাস চালু হওয়ায় স্বস্তি ফিরেছে বেনাপোল ঢাকাগামী যাত্রীদের।
গত ২২ নভেম্বর রাতে বেনাপোল পৌর বাস টার্মিনালে ঢাকা–বেনাপোলগামী দূর পাল্লার পরিবহন থেকে নামিয়ে দেওয়া হয় যাত্রীদের। বেনাপোল চেকপোস্ট থেকে ৪ কিলোমিটার দূরে যাত্রী নামিয়ে দেওয়ায় দুর্ভোগে পড়েন তারা। পৌর কর্তৃপক্ষের সঙ্গে বাস মালিকদের মধ্যে মতনৈক্যের কারণে গত ৭দিন বন্ধ রাখা হয় ঢাকা বেনাপোল দুর পাল্লার বাস চলাচল। ফলে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। ঢাকার বাস মালিক সমিতি যাত্রীদের নিরাপত্তা ও দুর্ভোগের কারণে বাস চলাচল বন্ধ রেখেছিল। আজ বিকেলে নৌ পরিবহন অধিদপ্ততরের সঙ্গে পরিবহন সংশ্লিষ্টদের বৈঠকে বিষয়টি মিমাংসা হওয়ায় চালু করা হয় বাস চলাচল। খোলা হয় বেনাপোলের পরিবহন কাউন্টার গুলো।
বন্দর টার্মিনালে সরাসরি বাস আসতে বাধা নেই বলে নিশ্চিত করেছেন বেনাপোল বন্দর সহকারি পরিচালক অ শ ম সৈয়েদ খালিদ। এই কর্মকর্তা বলেন, ‘বন্দর বাস টার্মিনালটি খুলে দেওয়া হয়েছে। দূর পাল্লার এসি ও নন এসি বাস যাত্রী নিয়ে আসতে পারবে। পৌর টার্মিনালেও আন্তঃজেলা বাস থামবে।
প্রসঙ্গত, বেনাপোল পৌর এলাকায় যানজট নিরসনে পৌর বাস টার্মিনালে দেশের বিভিন্ন স্থান থেকে আসা বাস থামানো ও এখান থেকে যাতায়াতে নির্দেশনা দেয় প্রশাসন। এ কারণে পৌর টার্মিনালে আটকে দেওয়া হয় ঢাকা থেকে ছেড়ে আসা পরিবহন।
T.A.S / T.A.S
নেত্রকোণার কলমাকান্দায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলে নিহত
নরসিংদীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩৭, উদ্ধার অস্ত্র-মাদক ও সোয়া কোটি টাকার চোরাই মাল
দুর্গাপুরে উপজেলা চেয়ারম্যান পদে অধ্যক্ষ শহীদুল্লাহ খান তৃণমূল ভোটারদের অন্যতম আকর্ষণ
মাকে মারধর: পটিয়ায় মাদকাসক্ত ছেলের ৬০ দিনের কারাদণ্ড
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা কর্তৃক এস্কাফ সিরাপসহ ০১ (এক) জন আসামী গ্রেফতার
যশোরে কাকন হত্যা মামলার আসামি ৫ বছর পর সিআইডির হাতে গ্রেপ্তার
বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
লাখো মানুষের অংশগ্রহণে চট্টগ্রামে জশনে জুলুস শুরু
আদালতে জবানবন্দি দিয়েছে সীমান্ত, আসামিদের সঙ্গে মিলেছে বর্ণনা
মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন
চরফ্যাশন চৌকি কোর্টে সাক্ষীকে আটকে রেখে পিপি হযরত আলীর চাঁদাবাজি
সরকারি হাসপাতালে রোগী ফেলে ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসক, হাতেনাতে ধরল স্থানীয়রা