বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ত্রিশালে আলোচনা সভা ও দোয়া মাহফিল
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠার ৪৩ বছর উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা ও পৌর বিএনপি ও এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের ব্যানারে পৌর শহরের ত্রিশাল কমিউনিটি সেন্টারে আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ জয়নাল আবেদীন।
ত্রিশাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জাহিদ আমিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অধ্যাপক গোলাম ফারুক স্বপন, উপজেলা বিএনপির সাবেক সহ-প্রচার সম্পাদক মহিউদ্দিন খান, উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি শফিকুল ইসলাম শোভা, কানিহারি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ডা. হাসমত আলী, ওলামা দলের সভাপতি শাহাদাত হোসেন শামিম, উপজেলা শ্রমিক দলের সাবেক যুগ্ম-সম্পাদক আব্দুর রহিম মেম্বার, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও যুবনেতা মাজহারুল ইসলাম জুয়েল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবু ছালেম, পৌর ছাত্রদলের আহ্বায়ক আমিরুল ইসলাম প্রমুখ।
আলোচনা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্নার মাগফিরাত কামনা, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় মোনাজাত পরিচালনা করা হয়।
জামান / জামান
সরকারি সহায়তা প্রকৃত উপকারভোগীর কাছে পৌঁছাতে হবে- এমপি গোলাম রছুল
সিংড়ায় এক ভ্যানচালকের ঝুলন্ত লাশ উদ্ধার
বাগেরহাট ৪১৮ জন মেধাবি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিয়েছে জেলা পরিষদ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৮তম সিনেট অধিবেশন অনুষ্ঠিত
চকরাজাপুর বাজার রোড এসবি করণ, এমপিকে ধন্যবাদ জানাল এলাকাবাসী
লালমনিরহাটে জমি সংক্রান্ত বিরোধের চাচা-চাচাতো ভাইদের সাথে সংঘর্ষ, যুবক নিহত, আহত তিন
পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধা, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট
আদমদীঘি কাশিমালা সড়কের বেহাল দশা, ভোগান্তিতে গ্রামবাসি
আনোয়ারায় কবর খননে বাধা ও মারধরের ঘটনায় মূল আসামী গ্রেপ্তার
কুড়িগ্রামে চরাঞ্চলের কিশোরীদের শিক্ষায় ফেরাতে ও বাল্যবিবাহ রোধে কাজ করছে ফ্রেন্ডশিপ
বাংলাদেশ মহিলা পরিষদ মধুখালী সাংগঠনিক জেলা শাখার ৫ম সম্মেলন
মহাসড়কে বস্তাভর্তি ৫৪৬ পিস ভারতীয় কিটক্যাট চকলেট উদ্ধার