ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

আনোয়ারা রিপোর্টার্স ইউনিটি’র কমিটি গঠন


আনোয়ারা প্রতিনিধি  photo আনোয়ারা প্রতিনিধি
প্রকাশিত: ৩০-১১-২০২৪ দুপুর ১১:৪৭

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সাংবাদিকদের পেশাগত  সুরক্ষা, উন্নয়ন ও ঐক্যবদ্ধ কর্মকান্ড পরিচালনার লক্ষে 'আনোয়ারা রিপোর্টার্স ইউনিটি'র কমিটি  গঠন করা হয়েছ।

শুক্রবার (২৯) নভেম্বর দুপুরে উপজেলার কালাবিবির দীঘির মোড়ের অস্থায়ী কার্যালয়ে আনোয়ারা উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিতে  আনোয়ারা রিপোর্টার্স ইউনিটির কমিটি  গঠণের লক্ষে এক সাধারন সভা অনুষ্ঠিত হয়। সভায়  উপস্থিত সকল সাংবাদিকদের সম্মতিক্রমে দৈনিক  পূর্বদেশ ও আমার দেশের আনোয়ারা প্রতিনিধি খালেদ মনছুরকে সভাপতি ও সিপ্লাস টিভির আনোয়ারা প্রতিনিধি  রেজাউল করিম সাজ্জাদকে সাধারণ  সম্পাদক  করে ১১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠণ করা হয়েছে। 

কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি এইচ এম মহিউদ্দিন  মনজুর (সকালের সময় ও বাংলাধারা), যুগ্ন সাধারণ সম্পাদক  মো. আরাফাত (দৈনিক ঢাকা প্রতিদিন ), সাংগঠনিক সম্পাদক  মো. হিজবুল্লাহ সোহেল (দৈনিক আজাদী মাল্টিমিডিয়া ও বিজয় টিভি), অর্থ সম্পাদক মো. আমজাদ হোসেন, (দৈনিক আজকের দর্পণ ও চাটগাঁর সংবাদ), প্রচার সম্পাদক মো. ফখরুল ইসলাম, (দৈনিক সময়ের কাগজ), দপ্তর সম্পাদক মো. আতিকুল হা-মীম (সিএইচডিনিউজ-২৪ ), সদস্য শাহরিয়ার ইমন ( দৈনিক আলোকিত বাংলাদেশ), এম এ আজিজ (ঢাকা পোস্ট) ও মো. নুরুল করিম, (দৈনিক আমাদের নতুন সময়)।

নবনির্বাচিত সভাপতি খালেদ মনছুর  বলেন, দীর্ঘদিন ধরে আনোয়ারা উপজেলায় কর্মরত সাংবাদিকেরা অবহেলিত ও অবমুল্যায়িত। দক্ষ  নেতৃত্বের অভাব, ফ্যাসিস্ট সরকারের লেজুড়বৃত্তি ও অনৈক্যের কারণে সুযোগ থাকা সত্ত্বেও তাদের কর্মকান্ডের মাধ্যমে সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে ব্যর্থ হয়। আজকে তরুন সাংবাদিকদের প্লাটফর্ম “আনোয়ারা  রিপোর্টার্স ইউনিটি” সাংবাদিকদের ঐক্য নিশ্চিত  করাসহ সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ।

T.A.S / T.A.S

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার