ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

‘অটোমেশন’ বাতিলের দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষার্থীদের মানববন্ধন


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ৩০-১১-২০২৪ দুপুর ১২:৩০

বেসরকারি মেডিকেল কলেজের ভর্তি প্রক্রিয়ায় অটোমেশন পদ্ধতি বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) বেলা ১১ টায় জাতীয় প্রেসক্লারের সামনে বেসরকারি মেডিকেল কলেজে ভর্তিকৃত ভুক্তভোগি শিক্ষার্থী ও অভিভাবকরা এ মানববন্ধনের আয়োজন করেন। শতাধিক মেডিকেল শিক্ষার্থী ও অভিভাবক মানববন্ধন থেকে অটোমেশন বাতিলের জোর দাবি জানান। একইসাথে মেডিকেল শিক্ষা খাত ধ্বংসে এই পদ্ধতি ভারতের একটি ষড়যন্ত্র বলে উল্লেখ করেন তারা।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, পছন্দের কোনো মেডিকেলে চান্স পেলে, সেক্ষেত্রে আমরা পরিবারের সাথে থাকতে পারতাম এবং পারিবারিক সাপোর্ট পেতাম। যেহেতু মেডিকেলের পড়ালেখা অনেক কঠিন ও কষ্টসাধ্য। তাই পরিবার মানসিকভাবে সাহায্য করতে পারতো। নিজের পছন্দ না থাকায় যেটার আমরা কখনো নাম শুনিনি সেই মেডিকেল কলেজগুলোতে আমাদের চলে আসতেছে। সেজন্য আমরা অনেক সময় মানসিকভাবে ভেঙেও পড়ছি। কিন্তু আমাদের হাতে কোন বিকল্প নেই। অনেক মেধাবী পছন্দের কলেজ না পেয়ে দেশের বাইরে চলে যাচ্ছে অথবা অন্য সেক্টরে চলে যাচ্ছে। তাই মেডিকেল শিক্ষা খাত ধ্বংসের হাত থেকে বাঁচাতে অটোমেশন বাতিল করতে হবে।

তারা আরো বলেন, অটোমেশন একটি দীর্ঘ মেয়াদি ও সময় সাপেক্ষ প্রক্রিয়া। চার থেকে পাঁচবার মেধা তালিকা প্রকাশের পরেও আসন ফাঁকা থাকায় বিলম্বে ক্লাস শুরু হচ্ছে। ফলে ক্লাস নিয়ে শেষধাপে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বিড়ম্বনায় পড়তে হচ্ছে। নতুন পড়া এবং পুরাতন পড়া গোছাতে যথেষ্ঠ কষ্টসাধ্য হয়ে পড়ছে আমাদের। ফলে অনেক শিক্ষার্থী মানসিকভাবে ঙেঙ্গে পড়ছে। এছাড়া পছন্দের কলেজে ভর্তি হতে না পারা এবং পারিবারিক সাপোর্ট না পেয়ে অনেকেই মেডিকেল শিক্ষা শেষ করতে ব্যর্থ হচ্ছে। ফলে চিকিৎসা শিক্ষা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন অনেকেই। আমাদের জীবন অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া হচ্ছে।

মানববন্ধনে শিক্ষার্থীদের হাতে হাতে “বেসরকারি মেডিকেলে অটোমেশন বাতিল করো করতে হবে; ফ্যাসিস্ট আ.লীগ সরকারের অটোমেশন বাংলাদেশে চলবে না; ছাত্র-জনতার বাংলাদেশ, অটোমেশনের দিন শেষ; গণঅভ্যুত্থানের বাংলাদেশ, ভারতীয় অটোমেশন নিপাত যাক; অটোমেশনের নামে হটকারি সিদ্ধান্ত, ছাত্র-ছাত্রীদের শিক্ষাজীবন করছে ধ্বংস”সহ বিভিন্ন শ্লোগান সম্বলিত ফেস্টুন দেখা যায়।

এমএসএম / এমএসএম

ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী

বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ

দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি

টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল

শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ

সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3

পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো

বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন

রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের মা ফরিদা বেগমের দাফন সম্পন্ন

প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি বাংলাদেশ

৩ ক্যাটাগরিতে ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের মা ফরিদা বেগম আর নেই