নাটোরের বড়াইগ্রামের বনপাড়ায় জনতার বাজার এর উদ্বোধন
সারা দেশের ন্যায় নাটোরের বড়াইগ্রামের বনপাড়া বাজারে 'জনতার বাজার' এর শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) সকালে এই 'জনতার বাজার' এর শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার লাইলা জান্নাতুল ফেরদৌস।
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি ও সৃষ্ট সিন্ডিকেট নিরসনে এবং জনদুর্ভোগ কমাতে উপজেলা প্রশাসন, বনপাড়া পৌরসভা, নাটোর স্বার্থরক্ষা কমিটি ও রোভার স্কাউটের ছাত্রদের সহযোগিতায় এটির বাস্তবায়ন করা হচ্ছে। এ সময় উপজেলা প্রশাসন বনপাড়া পৌরসভা কর্মকর্তা সহ নাটোর স্বার্থরক্ষা কমিটি ও রভার স্কাউট এর সদস্যরা উপস্থিত ছিলেন।
এর পাশাপাশি আজ বনপাড়া বাজার ও গুড়হাটি পরিদর্শন করা হয়। এসময় সকলকে পণ্যের গুণগত মান ঠিক রাখা ও সঠিকদামে পণ্য বিক্রয়ের নির্দেশনা প্রদানের সাথে সাথে পলিথিনের ব্যবহার বন্ধে নিষেধাজ্ঞা প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার লাইলা জান্নাতুল ফেরদৌস জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার মনিটরিং অব্যাহত থাকবে।
T.A.S / T.A.S
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান