বাউবির উপ-উপাচার্যদের বিএ/বিএসএস পরীক্ষা কেন্দ্র পরিদর্শ
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত বিএ/বিএসএস প্রোগ্রামের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দেশব্যাপী ২৮৫ টি পরীক্ষা কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন ঢাকার সাভার কলেজ কেন্দ্র পরিদর্শন করেন। নকল প্রবনতা প্রতিরোধে কঠোরতা অবলম্বন করে তিনি পরীক্ষা সংশ্লিষ্ট সকলকে সতর্কতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। এ সময় সাথে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক হাবিবুল্ল্যাহ মাহামুদ।
একই দিনে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সাঈদ ফেরদৌস ও ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা: শামীম ঢাকার বাড্ডায় একেএম রহমত উল্লাহ কলেজ ও ঢাকা মহানগর কলেজ কেন্দ্র পরিদর্শন করেন। চট্টগ্রাম মহানগরে চিটাগাং কলেজ, হাজী মোহাম্মদ মোহসীন কলেজ ও চট্টগ্রাম সিটি কলেজ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন সমাজ বিজ্ঞান, মানবিক ও ভাষা অনুষদের ডিন অধ্যাপক তানভীর আহসান। এ ছাড়াও বাউবির ভিজিল্যান্স টিমের শিক্ষক ও কর্মকর্তারা সারা দেশে অনুষ্ঠিত বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালন করেন।
T.A.S / T.A.S
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান