ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

আনোয়ারা বরুমচড়া ইউনিয়নে আগুনে পুড়ে গেল চার বাসতঘর


আনোয়ারা প্রতিনিধি  photo আনোয়ারা প্রতিনিধি
প্রকাশিত: ১-১২-২০২৪ দুপুর ৩:৩০

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অগ্নিকান্ডে চারটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। আজ রবিবার (১ডিসেম্বর) ভোররাতে উপজেলার বরুমচড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মোখলেছুর রহমানের বাড়িতে এই ঘটনা ঘটে।

আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিস উপস্থিত হলেও তার আগেই আগুনে সব পুড়ে ছাই হয়ে যায় বলে জানান স্থানীয়রা।এতে চার পরিবারে ১৬ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। এতে আগুনে ক্ষতিগ্রস্তরা হলেন, মোঃ করিম, মোঃ ইলিয়াছ,জেবল হোসেন ও আক্তার হোসেনের চারটি পরিবার।

প্রত্যক্ষদর্শী মো ফরহাদুল ইসলাম জানান,রাতে মানুষের চিৎকারে ঘুম থেকে উঠে আগুন দেখতে পায়, মো ইলিয়াসের ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। এসময় স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসলেও সব পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত মো. ইলিয়াছ জানায়, রাতে ঘরে হঠাৎ আগুন দেখে কোন রকম পরিবারের সদস্যদের নিয়ে ঘর থেকে বের হই। আগুনে আমার নগদ টাকা ও স্বর্ণালংকারসহ ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 

আনোয়ারা ফায়ার সার্ভিসের ইনর্চাজ মংসুইনু মারমা বলেন, আগুনের খবর শুনে আমরা  ঘটনাস্থলে পৌছায়। কিন্তু তার আগেই সব পুড়ে গেছে। আগুন লাগার কারণ জানতে তদন্ত চলছে।

T.A.S / T.A.S

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার