ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

বগুড়ার সারিয়াকান্দিতে এনআরবিসি ব্যাংকের উপশাখার উদ্বোধন


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ১-১২-২০২৪ বিকাল ৫:২

বগুড়ার সারিয়াকান্দিতে কার্যক্রম শুরু করেছে এনআরবিসি ব্যাংক পিএলসি.। রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪ প্রধান অতিথি হিসেবে সারিয়াকান্দি উপশাখার উদ্বোধন করেন এনআরবিসি ব্যাংকের পরিচালক ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান একেএম মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালক ফারিয়া মোস্তাফিজ অর্নিশা. সারিয়াকান্দি বণিক সমিতির সভাপতি আবু তৈয়ব মোহাম্মদ জহুরুল ইসলাম বাদশা, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন, রাজশাহী জোনের প্রধান অসীম কুমার দাস, রাজশাহী-রংপুর জোনের ঋণ আদায় বিভাগের প্রধান মো:  নুরুল হাবীব, বগুড়া-সিরাজগঞ্জ অঞ্চলের প্রধান হিমাদ্রী শেখর দোবে, সারিয়াকান্দি উপশাখার ব্যবস্থাপক রাজেন্দ্র কুমার সেনসহ উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ, সম্মানিত গ্রাহকবৃন্দ, ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ব্যাংকের সম্মৃদ্ধি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। 
অনুষ্ঠানের প্রধান অতিথি একেএম মোস্তাফিজুর রহমান বলেন, এনআরবিসি ব্যাংকের মূল লক্ষ্য প্রত্যন্ত অঞ্চলে মানুষের আর্থিক সক্ষমতা বৃদ্ধি করা। এই লক্ষ্যে এই অঞ্চলের প্রতিটি মানুষের কাছে  ব্যাংকিং সেবা  পৌঁছে  দিতে নেটওয়ার্ক  সম্প্রাসারণ করছে। উদ্যোক্তা সৃষ্টিতে বিনা জামানতে ক্ষুদ্রঋণের ব্যবস্থা করেছে।  ইতোমধ্যে উত্তরবঙ্গ থেকে এই কার্যক্রমের  ফলে লাখও উদ্যোক্তা  তৈরি হয়েছে। মানুষের কর্মসংস্থান বৃদ্ধি পেয়েছে। ফলে মানুষের জীবনমান উন্নত হয়েছে।
উল্লেখ্য, সারাদেশের মানুষকে ব্যাংকিং সেবার আওতায় আনতে মানুষের দোরগোড়ায় ব্যাংকিং সেবা নিয়ে যাচ্ছে এনআরবিসি ব্যাংক। ইতোমধ্যে দেশের দেড় সহস্রাধিক এলাকায় সেবা দেয়া হচ্ছে। প্রথাগত ব্যাংকিং সেবার পাশাপাশি শরীয়াহভিত্তিক ইসলামী ব্যাংকিং সেবাও দিচ্ছে এনআরবিসি ব্যাংক।

এমএসএম / এমএসএম

ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী

বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ

দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি

টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল

শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ

সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3

পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো

বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন

রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের মা ফরিদা বেগমের দাফন সম্পন্ন

প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি বাংলাদেশ

৩ ক্যাটাগরিতে ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের মা ফরিদা বেগম আর নেই