বেনাপোলে দুই দিনে ৮৩ ইসকন ভক্তকে ফেরত পাঠিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ
বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় দুই দিনে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ-ইসকন এর ৮৩ জন ভক্তকে ফেরৎ পাঠিয়েছে বেনাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষ।
গত কাল ও আজ দেশের বিভিন্ন জেলা থেকে এসব ইসকন ভক্তরা ভারতে যাওয়ার জন্য বেনাপোলে ইমিগ্রেশনে আসেন। দিনভর অপেক্ষার পর বিকেলে ইমিগ্রেশন পুলিশের পক্ষ থেকে জানানো হয় ভারতে প্রবেশের অনুমতি মিলবে না। ফলে ব্যর্থ হয়ে দুই দিনে ৮৩ জনকে ভারতে যাতায়াতের অনুমতি দেইনি বেনাপোল ইমিগ্রেশন পুলিশ।
যশোরের চাঁচড়া ইসকন মন্দিরের অধ্যক্ষ দেবগৌর দাস ব্রক্ষ্মচারীর সাথে যোগাযোগ করা হলে তিনি এ ব্যাপারে কথা বলতে রাজি হননি। তবে ভারত যাত্রার উদ্দেশ্যে বেনাপোলে আসা ইসকন ভক্তরা জানান, ধর্মীয় আচার পালন করতে তারা ভারতে যেতে চেয়েছিলেন। কিন্তু কোনো কারণ ছাড়াই তাদেরকে ইমিগ্রেশন থেকে ফিরিয়ে দেয়া হয়েছে। সম্প্রতি ইসকনের ‘বহিষ্কৃত’ নেতা ও সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতারকে কেন্দ্র করে বাংলাদেশ-ভারত দুই দেশের মধ্যে কুটনৈতিক সম্পর্কের দৃশত অবনতি ঘটেছে।
এদিকে বেনাপোল ইমিগ্রেশন অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, একসাথে ৭৩ ও আজ ১০ জন একত্রে যাত্রা সন্দেহজনক মনে হয়েছে তাই তাদের ভ্রমন রোধ করা হয়েছে। যাদেরকে আমরা ফেরত পাঠিয়েছি তাদের পরিচয় সম্পর্কে বিভিন্ন সোর্স থেকে জানতে পেরেছি যে তারা ইসকনের সদস্য হতে পারে। তবে সবাই ইসকনের অনুসারী কী না সেটা নিশ্চিত নই। তবে তাদের নিকট বৈধ ভিসা ছিল।
T.A.S / T.A.S
নেত্রকোণার কলমাকান্দায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলে নিহত
নরসিংদীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩৭, উদ্ধার অস্ত্র-মাদক ও সোয়া কোটি টাকার চোরাই মাল
দুর্গাপুরে উপজেলা চেয়ারম্যান পদে অধ্যক্ষ শহীদুল্লাহ খান তৃণমূল ভোটারদের অন্যতম আকর্ষণ
মাকে মারধর: পটিয়ায় মাদকাসক্ত ছেলের ৬০ দিনের কারাদণ্ড
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা কর্তৃক এস্কাফ সিরাপসহ ০১ (এক) জন আসামী গ্রেফতার
যশোরে কাকন হত্যা মামলার আসামি ৫ বছর পর সিআইডির হাতে গ্রেপ্তার
বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
লাখো মানুষের অংশগ্রহণে চট্টগ্রামে জশনে জুলুস শুরু
আদালতে জবানবন্দি দিয়েছে সীমান্ত, আসামিদের সঙ্গে মিলেছে বর্ণনা
মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন
চরফ্যাশন চৌকি কোর্টে সাক্ষীকে আটকে রেখে পিপি হযরত আলীর চাঁদাবাজি
সরকারি হাসপাতালে রোগী ফেলে ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসক, হাতেনাতে ধরল স্থানীয়রা