ঐতিহাসিক রাণীশংকৈলের নেকমরদ ওরশ মেলার উদ্বোধন
উত্তরবঙ্গের সর্ববৃহৎ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মাসব্যাপি ঐতিহাসিক নেকমরদ ওরশ মেলার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে রোববার (১ ডিসেম্বর) রাত ৯ টায় মেলা অফিস প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রকিবুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ঠাকরগাঁও-৩ আসনের সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান,উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন আলিফ, ওসি আরশেদুল হক, সিনিয়র ওয়ারেন্ট অফিসার হেলাল উদ্দিন, নেকমরদ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহজাহান আলী, সাধারণ সম্পাদক মহসিন আলী, নেকমরদ ইউনিয়ন বিএনপি সভাপতি আবু বক্কর সিদ্দিক মানিক ও হাট ইজারাদার মো: রাজিব প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে মেলা কমিটির সাধারণ সম্পাদক রুহুল আমিনসহ সদস্যবৃন্দ, রাজনৈতিক নেতা, ব্যবসায়ি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।অতিথিরা তাদের বক্তব্যে ঐতিহাসিক এ মেলা সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত করার জন্য সকলের দৃষ্টি আকর্ষণ করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক সফিউল ইসলাম বিপ্লব। প্রসঙ্গত, ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কাছ থেকে এ মেলা এক মাসের অনুমতি পেয়েছে মর্মে কমিটির সভাপতি জানান।
এমএসএম / T.A.S
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি