শাহজাদপুরে ডক্টর এম.এ মতিন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
সিরাজগঞ্জের শাহজাদপুরে ডক্টর এম.এ মতিন পৌর ওয়র্ড কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (০২ ডিসেম্বর) বেলা ১১টায় শাহজাদপুর সরকারি মডেল পাইলট হাইস্কুল মাঠে উপজেলা ক্রিড়া সংস্থা কর্তৃক আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রিকেট টুর্নামেন্টটি উদ্বোধন ঘোষণা করেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির প্রধান উপদেষ্টা প্রফেসর ড. এম এ মুহিত এর রাজনৈতিক উপদেষ্টা আলহাজ্ব আল-মামুন। শাহজাদপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো. আল-আমিন হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি ইকবাল হোসেন হিরু, সাধারন সম্পাদক মো. আরিফুজ্জামান আরিফ, থানার অফিসার ইনচার্জ আছলাম আলী (পিপিএম), পৌর বিএনপির সভাপতি মো. এমদাদুল হক নওশাদ, সাধারণ সম্পাদক হাজী আয়ুব আলী প্রমূখ। এ সময় বক্তারা বলেন, একটি সুন্দর জাতি গঠনে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। খেলাধুলার মাধ্যমে যেমন শারীরিক সুস্থাতা বজায় থাকে তেমনি মেধা বিকাশেও সহায়ক ভূমিকা পালন করে। সকল শ্রেণী পেশার মানুষকে অবসর সময়কে যেনতেনোভাবে নষ্ট না করে খেলাধুলার মাধ্যমে সময় অতিবাহিত করার আহবান জানান। এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ। ১৬ টি দলের মধ্যে উদ্বোধনী খেলায় রূপপুর হান্টার একাদশ বনাম শাহ্ মখদুম ক্রিকেট একাদশ অংশ গ্রহন করে। উদ্বোধনী খেলায় ৪৯ রানে জয়লাভ করে রূপপুর হান্টার একাদশ।
এমএসএম / এমএসএম
চরভদ্রাসন স্বাস্থ্যকমপ্লেক্সে হটাৎ উপস্থিত স্বাস্থ্যমন্ত্রী
গলাচিপায় মাদ্রাসাছাত্র অপহরণ, ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি
জয়পুরহাটের ৬ জন হকি খেলোয়াড় যাচ্ছেন চীনে অনূর্ধ্ব-২০ এশিয়া কাপে
মনপুরা ইউপি নির্বাচন নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী জিয়াউর রহমান
বাঘায় মাদকসহ বিভিন্ন অপরাধে ৬ জন আটক, চরাঞ্চলে রাতভর অভিযান
ফসলের জমি থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে রোদেলা টাওয়ারের কাজ
ধুনটে নার্সের পারিবারিক বিরোধে চিকিৎসককে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ
অষ্টগ্রাম রাস গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের পলাতক প্রধান শিক্ষক আব্দুস শহিদের অপসারণের দাবীতে মানববন্ধন
মহেশখালী থেকে অস্ত্রের চালান ঠেকাল পুলিশ:গ্রেফতার ২ জন
মাদকমুক্ত সমাজ গড়তে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের
দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে সংবাদ সম্মেলন