ফেনীতে জমি বিরোধের জেরে হামলা, থানায় অভিযোগ
ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের গোবিন্দপুরের লালপোল সংলগ্ন স্থানে জায়গায় নিয়ে বিরোধের জেরে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় দীন মোহাম্মদ লাতুমিয়া বাদী হয়ে সাহাব উদ্দিনকে আসামী করে ফেনী মডেল থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সুত্রে জানাযায়,ফেনী সদর উপজেলার উত্তর গোবিন্দপুর সিএস ৯০২ দাগ,বিএস ১৩৫৪ ও ১২৮৬ দাগে ১৭ শতাংশ জায়গায় নিয়ে লাতুমিয়ার সাথে সাহাব উদ্দিনের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ঘটনার দিন লাতুমিয়া তার জায়গায় কাজ করতে গেলে বিবাদী লোকজন নিয়ে হামলা করে,এবং প্রাণে মেরে ফেলবে বলে হুমকি দেয়। সাহাব উদ্দিন সন্ত্রাসি নিয়ে অবৈধভাবে জায়গা দখল করার চেষ্টা করছে বলে জানায় স্থানীয়রা। ফেনী জেলা যুবদলের প্রচার সম্পাদক ফখরুদ্দিনকে এসব বিষয়ে জানতে চাইলে তিনি জানান,বিরোধীয় জায়গা নিয়ে বাদি ও বিবাদি আমার কাছে আসলে আমি নালিশী ভুমি নিয়ে বিচার করতে অপারগতা প্রকাশ করি।তিনি আরো জানান, গত ২৯ নভেম্বর দৈনিক দেশ রুপান্তর পত্রিকায় আমি ১০লক্ষ টাকা চাঁদা দাবী ও গাছ কাটার নির্দেশ দিয়েছি বলে সাংবাদিককে মিথ্যা বুঝিয়ে আমাকে জড়িয়ে সংবাদ প্রকাশ করে। উক্ত সংবাদটি সম্পুর্ণ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত। প্রকৃতপক্ষে আমি এসব বিষয়ে কিছুই জানিনা।
সাহাব উদ্দিনের বিষয়ে স্থানীয়রা জানায়, তিনি একজন ধর্ষণ মামলার আসামি ও সুদের ব্যবসায়ি। তার বিরুদ্ধে ভুমিদস্যু, মাদক সিন্ডিকেট, সুদের ব্যবসাসহ নানা অভিযোগ রয়েছে। অভিযোগের বিষয়ে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মর্ম সিংহ ত্রিপুরা জানান,তদন্তে অপরাধ প্রমানিত হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
T.A.S / T.A.S
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান