ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

বেনাপোল পৌরসভায় স্মার্ট কার্ড বিতরণ উদ্বোধন


সুমন হোসাইন, শার্শা photo সুমন হোসাইন, শার্শা
প্রকাশিত: ৩-১২-২০২৪ দুপুর ১২:৩৩

বেনাপোল পৌরসভার নাগরিকদের মাঝে জাতীয় পরিচয়পত্র (স্মার্ট কার্ড) বিতরণ উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বেনাপোল পৌরভবনে এ কার্যক্রম শুরু হয়েছে। বেনাপোল পৌরসভার ৯টি ওয়ার্ডে ২৩ হাজার ৯৫১ জন ভোটারের মাঝে ৭ দিন ব্যাপি এই স্মার্ট কার্ড বিতরণ করা হবে।

বেনাপোল পৌরসভা প্রাঙ্গণে শার্শা উপজেলা নির্বাচন কর্মকর্তা কামাল উদ্দীন আহম্মেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রশাসক বেনাপোল পৌরসভা ডাঃ কাজী নাজিব হাসান স্মার্ট কার্ড বিতরণ উদ্বোধন করেন। এসময় বিশেষ অতিথি সহকারী কমিশনার (ভূমি) শার্শা ও প্রধান নির্বাহী কর্মকর্তা বেনাপোল পৌরসভা নুসরাত ইয়াসমিন সহ বেনাপোল পৌর ও স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে,শার্শা উপজেলায় বেনাপোল পৌরসভা সহ ১১ টি ইউনিয়নের ১ লাখ ৪ হাজার ৪৩৬ জন ভোটারের মধ্যে স্মার্টকার্ড বিতরণ করা হবে। আগামী বছরের ৫ ফেব্ররুরী পর্যন্ত এই কার্ড বিতরণ কার্যক্রম চলবে। এই সময়ের মধ্যে সংশ্লিষ্ট কেন্দ্র থেকে প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কার্ড নেওয়া যাবে। তবে নিদৃষ্ট সময়ের মধ্যে স্মার্ট কার্ড নিতে না পারলে বা দেশের বাইরে অবস্থানকারীগণ পরবর্তীতে শার্শা উপজেলা নির্বাচন অফিস থেকে স্মার্ট কার্ড সংগ্রহ করতে পারবেন।

কার্ড বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রশাসক বেনাপোল পৌরসভা ডাঃ কাজী নাজিব হাসান বলেন, এবারের স্মার্ট কার্ডে ব্যক্তির নাম (বাংলা ও ইংরেজি), মা-বাবার নাম, জন্মতারিখ ও জাতীয় পরিচয় নিবন্ধন নম্বর দৃশ্যমান থাকছে। কার্ডের পেছনে থাকছে ব্যক্তির ভোটার এলাকার ঠিকানা, রক্তের গ্রুুপ ও জন্মস্থান। তবে সব মিলিয়ে স্মার্ট কার্ডের মধ্যে থাকা চিপ বা তথ্যভান্ডারে ৩২ ধরনের তথ্য থাকছে, যা মেশিনে পাঠযোগ্য হবে। বেনাপোল পৌরসভায় ৯টি ওয়ার্ডে ২৩ হাজার ৯৫১ স্মার্ট কার্ড পাবেন বলে জানান।

T.A.S / T.A.S

নেত্রকোণার কলমাকান্দায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলে নিহত

নরসিংদীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩৭, উদ্ধার অস্ত্র-মাদক ও সোয়া কোটি টাকার চোরাই মাল

দুর্গাপুরে উপজেলা চেয়ারম্যান পদে অধ্যক্ষ শহীদুল্লাহ খান তৃণমূল ভোটারদের অন্যতম আকর্ষণ

মাকে মারধর: পটিয়ায় মাদকাসক্ত ছেলের ৬০ দিনের কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা কর্তৃক এস্কাফ সিরাপসহ ০১ (এক) জন আসামী গ্রেফতার

যশোরে কাকন হত্যা মামলার আসামি ৫ বছর পর সিআইডির হাতে গ্রেপ্তার

বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

লাখো মানুষের অংশগ্রহণে চট্টগ্রামে জশনে জুলুস শুরু

আদালতে জবানবন্দি দিয়েছে সীমান্ত, আসামিদের সঙ্গে মিলেছে বর্ণনা

মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন

চরফ্যাশন চৌকি কোর্টে সাক্ষীকে আটকে রেখে পিপি হযরত আলীর চাঁদাবাজি

সরকারি হাসপাতালে রোগী ফেলে ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসক, হাতেনাতে ধরল স্থানীয়রা

ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন