পবিপ্রবির সঙ্গে চায়না কৃষি বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্বাক্ষর
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা চুক্তি করেছে কলেজ অব প্লান্ট প্রটেকশন বা কৃষি বিশ্ববিদ্যালয় চায়না। ৩ ডিসেম্বর (মঙ্গলবার) সকাল ১০টায় কৃষি অনুষদের কনফারেন্স রুমে এটি অনুষ্ঠিত হয়।
পবিপ্রবি'র রিসার্চ এন্ড ট্রেনিং সেন্টার এর পরিচালক অধ্যাপক ড. মো. মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. এসএম হেমায়েত জাহান। অনুষ্ঠানের শুরুতে উপাচার্য কলেজ অব প্লান্ট প্রটেকশন, কৃষি বিশ্ববিদ্যালয় চায়নার চারজন শিক্ষককে ফুলেল শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন, চায়নার কলেজ অব প্লান্ট প্রটেকশনের ডিন অধ্যাপক ড. জুন লিউ। অনুষ্ঠানে প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, গত ২৫ বছর যাবৎ দক্ষিণ বঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিথযশা শিক্ষক ও গবেষকবৃন্দ নিরলসভাবে শিক্ষার্থীদের মাঝে জ্ঞান বিতরণ করে চলেছেন এরই ফলশ্রুতিতে দেশের কৃষিতে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। চায়না কৃষি বিশ্ববিদ্যালয়ের সাথে এ সমঝোতা চুক্তির মাধ্যমে উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ গবেষণা কার্যক্রম, উচ্চতর প্রশিক্ষণ ও মানবসম্পদ উন্নয়নে শিক্ষক ও ছাত্র বিনিময় এবং কৃষি গবেষণা কার্যক্রমের দ্বার উন্মোচন করল।
চায়না কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দলে আরও ছিলেন প্ল্যান্ট বায়োসিকিউরিটি বিভাগের অধ্যাপক জিহং লি, প্লান্ট প্যাথলজি বিভাগের অধ্যাপক ইয়ান লি। উপস্থিত ছিলেন পবিপ্রবি'র রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ মামুন অর রশিদ, পোস্ট গ্রাজুয়েট স্ট্যাডিজ এর ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান, প্লান্ট প্যাথলজি বিভাগের অধ্যাপক ড. রুবেল মাহমুদ এবং জনসংযোগ ও প্রকাশনা বিভাগের ডেপুটি রেজিস্ট্রার মোঃ ইমাদুল হক প্রিন্স প্রমুখ।
T.A.S / T.A.S
১৫ ঘণ্টা ধরে নিখোঁজ জবি সাংবাদিক ইমন
ডিআইইউতে 'ব্লাজা'র নতুন কমিটি, সভাপতি রেজওয়ানা- সম্পাদক মুজাহিদ
বৃক্ষনিধনের প্রতিবাদে জাককানইবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
শহীদ আব্দুল কাইয়ুমের স্মরণে কুবিতে মেডিকেল বক্স স্থাপন করল ইসলামী ছাত্র আন্দোলন
কুবি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিবেটিং এসোসিয়েশনের উদ্যোগে বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত
শেকৃবির নবীনবরণ অনুষ্ঠান বর্জন করলেন ছাত্রশিবির ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা
উৎপাদনমুখী বিনিয়োগ ও দক্ষ মানবসম্পদ গড়ার বিকল্প নেই: প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা
বাকৃবি-জাককানইবির ক্যাম্পাস সাংবাদিকদের নিয়ে পিআইবির প্রশিক্ষণ
বাকৃবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের পিআইবির প্রশিক্ষণের উদ্বোধনী
নজরুল বিশ্ববিদ্যালয়ে আনসার সদস্যের বিরুদ্ধে নারী শিক্ষার্থীকে হেনস্থার অভিযোগ
নামফলকহীন জরাজীর্ণ ফটকেই চলছে কুবির বিজয়-২৪ হল
বাংলাদেশে প্রথম দেশীয় ট্রাইকোডার্মা ভিত্তিক জৈব ছত্রাকনাশক উদ্ভাবন