মাঠ রক্ষায় রাঙামাটি পৌরবাসীর প্রতিবাদ
তিন পার্বত্য জেলায় বর্তমানে জাতীয় ফুটবল দলের প্রতিনিধিত্ব করছে রাঙামাটির কৃতি সন্তান নিতুল মারমা। তার বেড়ে উঠা রাঙামাটির বিলাইছড়ি থেকে। গ্রামের মাঠে খেলাধুলা করে তার বেড়ে উঠা। এখন বর্তমানে জাতীয় দলের গোল কিপার। এর আগে জাতীয় দলের ফুটবলার ছিলেন, অরুন-বরুণ।
পার্বত্য রাঙামাটি জেলার থেকে জাতীয় ক্রিয়াঙ্গণে ফুটবল ক্রিকেট ও এ্যাটলেটে উল্লেখযোগ্য সংখ্যক ক্রিয়াবিদ অবদান রাখতে সক্ষম হয়েছে। রাঙামাটি থেকে পর্যাপ্ত সংখ্যক ফুটবলার সৃষ্টি হয়ে জাতীয় পর্যায়ে অবদান রাখতে সক্ষম হলেও এ জেলায় পর্যাপ্ত খেলার মাঠ নেই। যে কয়টি খোলার মাঠ ছিল সেগুলো প্রায়ই অট্টালিকা হয়ে গেছে। রাঙামাটি পৌরসভার প্রাঙ্গণই ছিল শিশু-কিশোরদের জন্য অন্যতম খেলার মাঠ। খেলার বাইরেও এখানে নানান সময় সাংস্কৃতিক অনুষ্ঠান হতো। এছাড়াও আর্ন্তজাতিক আদিবাসী দিবস, সনাতনীদের রথযাত্রা, বৃক্ষমেলা থেকে শুরু বিভিন্ন সভা-সমাবেশ হতো এই মাঠে। সাম্প্রতিক সময়ে রাঙামাটির গুরুত্বপূর্ণ পৌরসভার এই প্রাঙ্গণে ফুলের বাগানের জন্য জায়গা নির্ধারণ করে পৌর কর্তৃপক্ষ। এর ফলে শিশুদের খেলা-ধুলার মাঠটি আর থাকলো না। এতে করে ক্ষুদ্ধ হয়েছে পৌরএলাকার অভিভাবকরা।
এই মাঠটি বাঁচাতে মঙ্গলবার সকালে “পৌরমাঠে ফুলের বাগানের নামে জনদুর্ভোগ সৃষ্টির” ব্যনারে প্রতিবাদ জানিয়ে পৌরসভার সামনে মানববন্ধন করেছে রাঙামাটির পৌরবাসী।
সরকারের বিরুদ্ধে জনগনকে ক্ষেপিয়ে তোলার ষড়যন্ত্র বলে দাবি করেছে এ সময় উপস্থিত বক্তারা। বক্তব্য রাখেন রাঙামাটি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম শাকিল, জেলা দূর্ণীতি দমন কমিটির সভাপতি মোঃ ওমর ফারুক, জাসস সভাপতি মোঃ কামাল উদ্দিন , সচেতন নাগরিক কমিটির সদস্য মোঃ কামাল হোসেন।
তারা বলেন, এটি আমাদের প্রাণের মাঠ। পৌর এলাকার ৭নং ওর্য়াডে কোন মাঠ নেই। তাই এই পৌর মাঠে এলাকার ছোট ছেলে-মেয়েরা খেলাধুলা করে থাকে। ফুলের বাগান করার নামে এই মাঠ দখলে ষড়যন্ত্র করা হচ্ছে। যদি এক সপ্তাহের মধ্যে কাজ বন্ধ করা না হয় তা হলে বিক্ষোভ মিছিলসহ বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেওয়া হয়।
T.A.S / T.A.S
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান