ঢাকা সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

শাহজাদপুরের ডায়ায় ভাব বৈঠকি পালা গান অনুষ্ঠিত


মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর photo মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর
প্রকাশিত: ৩-১২-২০২৪ দুপুর ৪:৩৮

আত্মশুদ্ধি, প্রেম ও দেহতাত্ত্বিক ভাবনা নিয়ে বৈঠকি ও পালা গানের আসর অনুষ্ঠিত হয়ে গেলো সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ডায়া গ্রামের  মো. আব্দুর সাত্তার পীর সাহেবের বাড়ীতে। গত সোমবার রাতব্যাপী ডায়া গ্রামের প্রয়াত ফাতেমা বেগমের মৃত্যু বার্ষিকী উপলক্ষে এই আত্মশুদ্ধি, বাউল ও পালা  গান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে দেশ বরেণ্য বাউল শিল্পী মানিকগঞ্জের হেলাল সরকার বেলায়াতের ভূমিকায় আর টাঙ্গাইলের মহসিন সরকার নবুয়তের ভূমিকায় অংশ নেয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, মো. আক্তারুজ্জামান খোকন। প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন আইড় মারা ফকির হাটি হযরত নকুল উদ্দিন সাসাব এর ভক্ত মো. আব্দুর সাত্তার পীর সাহেব। তিনি জানান-অসাম্প্রদায়িক মনোভাব, জাতিবর্ণ ভেদাভেদ ও সমাজে সামাজিক সম্প্রতি গড়ে তুলতে এই ভাব বৈঠকি পালা গানের আয়োজন করা হয়। বাবু ঠাকুরের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানের শুরুতেই বাদ্যযন্ত্রে দেশিয় গানের সুর ঝংকার তুলে অনুষ্ঠানের সূচনা করেন যন্ত্র শিল্পীরা। সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত ভক্ত ও অনুরাগীদের গানে গানে মাতিয়ে রাখেন বাউল শিল্পীর। অনুষ্ঠানে বাউল অনুরাগী হাজারো ভক্ত নর-নারী উপস্থিত ছিলেন।

T.A.S / T.A.S

চরভদ্রাসন স্বাস্থ্যকমপ্লেক্সে হটাৎ উপস্থিত স্বাস্থ্যমন্ত্রী

গলাচিপায় মাদ্রাসাছাত্র অপহরণ, ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি

জয়পুরহাটের ৬ জন হকি খেলোয়াড় যাচ্ছেন চীনে অনূর্ধ্ব-২০ এশিয়া কাপে

মনপুরা ইউপি নির্বাচন নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী জিয়াউর রহমান

বাঘায় মাদকসহ বিভিন্ন অপরাধে ৬ জন আটক, চরাঞ্চলে রাতভর অভিযান

ফসলের জমি থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে রোদেলা টাওয়ারের কাজ

ধুনটে নার্সের পারিবারিক বিরোধে চিকিৎসককে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ

অষ্টগ্রাম রাস গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের পলাতক প্রধান শিক্ষক আব্দুস শহিদের অপসারণের দাবীতে মানববন্ধন

মহেশখালী থেকে অস্ত্রের চালান ঠেকাল পুলিশ:গ্রেফতার ২ জন

মাদকমুক্ত সমাজ গড়তে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের

দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে সংবাদ সম্মেলন

বাগেরহাটে টেকসই বেড়ী বাঁধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন