শাহজাদপুরে টেক্সটাইল ইনস্টিটিউটের মাঠে মাষকলাই চাষ
কোমলমতি শিক্ষার্থীদের প্রাণচাঞ্চল্যে দিনভর মুখর থাকত ইনস্টিটিউট মাঠটি। এখন সেই ইনস্টিটিউটের খেলার মাঠটি দখল করে প্রতিষ্ঠানটির সুপারিন্টেন্ড চৈতন্য সরকার ও টেকনিক্যাল এসিস্ট্যান্ট রাসেল আহম্মেদ মিলে করছেন মাষকলাই চাষাবাদ। তালগাছিতে অবস্থিত সরকারি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট মাঠে হচ্ছে এ চাষ।
এতে ক্ষোভে ফুঁসে উঠেছে গ্রামবাসী ও কোমলমতি শিক্ষার্থীরা। জোরপূর্বক শিক্ষার্থীদের খেলাধুলা বন্ধ করে এমন কাজ করায় সুপারিন্টেন্ডের ও বিচার দাবি করেছেন সচেতনমহল। এছাড়াও অভিযোগ রয়েছে সুপারিন্টেন্ড চৈতন্য সরকার নিজ খেয়াল খুশিমতো প্রতিষ্ঠানটি পরিচালনা করেন। এ যেন তাহার পৈত্রিক সম্পত্তি। এ প্রতিষ্ঠানটিতে প্রায় ৩১৮ জন শিক্ষার্থী ক্লাসের পাশাপাশি হাতে-কলমে শিক্ষা নিচ্ছে। বস্ত্র অধিদপ্তরের এই প্রতিষ্ঠিানটিতে ১২ জন স্টাফ রয়েছে। খেলাধুলা বাদ দিয়ে খেলার মাঠে মাষকলাই চাষ করায় দীর্ঘদিন ধরে শিক্ষার্থী ও স্থানীয়রা খেলাধুলা করার কোনো সুযোগ পাচ্ছে না। সরেজমিনে গিয়ে দেখা যায়, বেলা ১১টার সময় ইনস্টিটিউটে কোনো শিক্ষক নেই, অফিস সহকারী আবু রায়হান দাপ্তরিক কাজ করছে। ইনস্টিটিউটের মাঠে মাষকলাই চাষের বিষয়ে জানতে চাইলে তিনি জানান- সুপারিন্টেন্ড চৈতন্য সরকার ও টেকনিক্যাল এসিস্ট্যান্ট রাসেল আহম্মেদ মিলে চাষ করছে। এ ব্যাপারে টেকনিক্যাল এসিস্ট্যান্ট রাসেল আহম্মেদ জানান- সুপারিন্টেন্ডের সাথে কথা বলেই মাষকলাই চাষ করেছি। প্রতিষ্ঠানের ক্যাম্পাসে চাষ করতে পারেন কি না এমন প্রশ্নের জব্বাবে তিনি বলেন প্রতিষ্ঠান প্রধান বললে করতে পারি। অভিযোগ রয়েছে, গতবছরও মাষকলাই চাষ করে তা গরুর ঘাস হিসাবে বিক্রি করে টাকা ভাগাভাগি করে নেন সুপারিন্টেন্ড।
একাধিক শিক্ষার্থীর জানান- এ মাঠে শীত মৌসুমে ব্যাডমিন্টন খেলার জন্য সুপারিন্টেন্ডেন্টকে বললেও তিনি খেলতে দেন না। এদিকে গতবছর থেকে দুই তিন মাসের জন্য মাষকলাই চাষ করছি বলে স্বীকার করেন সুপারিন্টেন্ডেন্ট চৈতন্য সরকার। তিনি বলেন, যে স্যার লাগিয়েছে তার বাড়ি তালগাছী হওয়ায় তিনি লাগান এবং বিক্রি করেন। অপরদিকে মাষকলাইয়ের টাকার ভাগ নেয়ার বিষয়ে তিনি অস্বীকার করেন।
T.A.S / T.A.S
চরভদ্রাসন স্বাস্থ্যকমপ্লেক্সে হটাৎ উপস্থিত স্বাস্থ্যমন্ত্রী
গলাচিপায় মাদ্রাসাছাত্র অপহরণ, ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি
জয়পুরহাটের ৬ জন হকি খেলোয়াড় যাচ্ছেন চীনে অনূর্ধ্ব-২০ এশিয়া কাপে
মনপুরা ইউপি নির্বাচন নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী জিয়াউর রহমান
বাঘায় মাদকসহ বিভিন্ন অপরাধে ৬ জন আটক, চরাঞ্চলে রাতভর অভিযান
ফসলের জমি থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে রোদেলা টাওয়ারের কাজ
ধুনটে নার্সের পারিবারিক বিরোধে চিকিৎসককে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ
অষ্টগ্রাম রাস গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের পলাতক প্রধান শিক্ষক আব্দুস শহিদের অপসারণের দাবীতে মানববন্ধন
মহেশখালী থেকে অস্ত্রের চালান ঠেকাল পুলিশ:গ্রেফতার ২ জন
মাদকমুক্ত সমাজ গড়তে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের
দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে সংবাদ সম্মেলন