ঈশ্বরদীতে বাড়তি দামে পণ্য বিক্রি ও মূল্য তালিকা না থাকার পরও লোকদেখানো জরিমানা করায় ভুক্তভোগীদের ক্ষোভ
রাষ্ট্রীয় আইন অমান্য ও প্রতিনিয়ত ক্রেতাদের সাথে প্রতারনা করার প্রমাণ পাওয়ার পরও সামান্য পরিমাণ লোক দেখানো জরিমানা করায় ঈশ্বরদীতে ক্রেতা ও সচেতন মহলের মধ্যে ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে।
মঙ্গলবার সকালে ঈশ্বরদী বাজারের বিভিন্ন দোকানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের পক্ষ থেকে অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সহকারী পারচালক মাহমুদ হাসান,অভিযান পরিচালনা করা হয়। ঈশ্বরদী বাজারে বাড়তি দামে পণ্য বিক্রি করায় পাঁচ প্রতিষ্ঠানকে লোকা দেখানে জরিমানা করা হয়েছে। বিভিন্ন পণ্য বাড়তি দামে বিক্রি ও সঠিক মূল্য তালিকা না থাকার অভিযোগে ঈশ্বরদী বাজারের পাঁচ প্রতিষ্ঠানকে মাত্র ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে পাইকারি বাজারে আলুর দাম বাড়তি ও ফলের দোকানে নির্ধারিত মূল্যের থেকে ৫/৭ টাকা বাড়তি দামে বিক্রি করা এবং অধিকাংশ দোকানে পণ্যের মূল্য তালিকা না থাকায় মেসার্স ভাই ভাই ট্রেডার্সকে ৮ হাজার টাকা, আনিস আলুর আড়তকে ৩ হাজার টাকা, মেসার্স আল কারিম এন্টারপ্রাইজকে ৮ হাজার টাকা, আফজাল ট্রেডার্সকে ৪ হাজার টাকা ও সফিক ট্রেডার্সকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় জেলা আনসার ব্যাটালিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন। এদিকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে রাষ্ট্রের আইন অমান্য করে বাড়তি দামে পণ্য বিক্রি করা ও মূল্য তালিকা না থাকার পরও লোক দেখোনো সামান্য পরিমাণ জরিমান করায় ক্রেতাদের মধ্যে ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে। আফসার আলী,রহমত মিয়া ও বিপুল জোয়ার্দার জানান,তদন্ত করে দেখা প্রয়োজন কি কারণে হাতেনাতে অপরাধ প্রমাণিত হওয়ার পরও লোক দেখানো সামান্য পরিমাণ জরিমানা করা হয়েছে। ভুক্তভোগী ক্রেতাদের অভিযোগের বিষয় সঠিক না দাবি করে অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সহকারী পারচালক মাহমুদ হাসান বলেন, আমরা ব্যবসায়ীদের ক্রয়মেমো দেখে জরিমানা করেছি। কেজিতে তারা ৫০ পয়সা লাভ করছেন।
T.A.S / T.A.S
খেলার মাঠ হারিয়ে গেছে অনলাইন গেমসের দাপটে
একাত্তরের পরাজিত শক্তি ও পলাতক গোষ্ঠী এক হয়ে দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে-প্রতিমন্ত্রী মীর হেলাল
শ্রীপুরে অতিরিক্ত দামে সার বিক্রি, ডিলারকে একলক্ষ টাকা জরিমানা
চরাঞ্চলের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা নিশ্চিতে বিশেষ মেডিকেল ক্যাম্প
বাঘায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শালিখায় বিভিন্ন মৎস্য অভয়াশ্রমে চিতল মাছের পোনা অবমুক্তকরণ
কুড়িগ্রামে এনসিপি নেতা খলিলুর রহমানকে দল থেকে বহিষ্কার
পিরোজপুরে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ ও ডিজিটাল ব্যাংকিং বুথের সেবা কার্যক্রমের বর্ণাঢ্য উদ্বোধন
রায়গঞ্জে আদালতের একাধিক রায় থাকার পরেও জমিতে যেতে বাধা, নিরাপত্তাহীনতায় একটি পরিবার
কুড়িগ্রামে সার বিতর্কে কৃষি বিভাগের শীর্ষ কর্মকর্তার চেয়ার বদল
গ্রাম আদালত সক্রিয় হলে মানুষের আস্থা ফিরবে: জেলা প্রশাসক শিল্পী রানী রায়
এনআইডি সংশোধনে ঘুষ বাণিজ্যের অভিযোগ