ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

খুলনার সোনাডাঙ্গায় আল-আকসা মার্কেটে আগুন


খুলনা প্রতিনিধি photo খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ২-৯-২০২১ দুপুর ১:২৪

খুলনা মহানগরীর সোনাডাঙ্গা ম‌জিদ সরণির র‌হিম প্লাজার আল-আকসা মার্কেটের একটি ফ্যাশন হাউসে অ‌গ্নিকা‌ণ্ডের ঘটনা ঘ‌টে‌ছে। আজ বৃহস্প‌তিবার (২ সেপ্টেম্বর) সকাল সোয়া ৭টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সকাল সা‌ড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সা‌র্ভিসের একাধিক ইউনিট। অ‌গ্নিকা‌ণ্ডের ঘটনায় নগদ টাকাসহ প্রায় ৬০ লাখ টাকার মালামাল পু‌ড়ে ছাই হ‌য়ে গে‌ছে ব‌লে প্রাথ‌মিকভা‌বে ধারণা করছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

জানা গেছে, সকাল সোয়া ৭টার দি‌কে মো. বাদল খান না‌মে জ‌নৈক ব্যক্তি ই‌জিবাই‌কে ক‌রে টুটপাড়ার দি‌কে যা‌চ্ছি‌লেন। তখন তি‌নি আ‌র্টিস্ট ফ‌্যাশনের শোরু‌মে আগুন দেখ‌তে পান। তি‌নি সা‌থে সা‌থে ৯৯৯-এ ফোন দেন। আগুন লাগার আধাঘণ্টা প‌রে ফায়ার সা‌র্ভিসের সদস‌্যরা ঘটনাস্থ‌লে পৌঁছান। আগু‌নের তীব্রতা ছিল অ‌নেক। দোকা‌নের সাইন‌বো‌র্ডে কারো ফোন নম্বর না পে‌য়ে ক্ষোভ প্রকাশ ক‌রে‌ন এ ইজিবাইকচালক।

আ‌র্টিস্ট ফ‌্যাশনের ম‌্যা‌নেজার মো. সাইফুল ইসলাম জানান, বুধবার রাত সা‌ড়ে ১০টার দি‌কে নিয়ম অনুযায়ী দোকান বন্ধ ক‌রা হয়। সকাল পৌ‌নে ৮টায় তা‌কে ফোন ক‌রা হয় যে, দোকা‌নে আগুন লে‌গে‌ছে। তি‌নি সা‌থে সা‌থে দোকা‌নের উ‌দ্দে‌শে রওনা হন। এ‌সে দে‌খেন সব‌কিছু পু‌ড়ে ছাই হ‌য়ে গে‌ছে। প্রতি‌দিন নিয়ম অনুযায়ী মা‌র্কেটের নিরাপত্তায় নি‌য়ো‌জিত নিরাপত্তারক্ষীর কা‌ছে দোকান বু‌ঝি‌য়ে দি‌য়ে দোকান কর্মচা‌রীরা বা‌ড়ি যান। কিন্তু সকাল থে‌কে তা‌কে এখা‌নে খু‌ঁজে পাওয়া যা‌চ্ছে না। আ‌গে ফোন দি‌লে দোকা‌নের এত ক্ষ‌তি হ‌তো না। নগদ টাকাসহ প্রায় কো‌টি টাকার মালামাল পু‌ড়ে ছাই হ‌য়ে গে‌ছে।

জামান / জামান

উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১

নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার

সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন

তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড

গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি

ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি

মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা

জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড

বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা