ঢাকা শুক্রবার, ১৯ জুন, ২০২৬

নাটোরে ব্যবস্থাপকের আত্নসাৎ করা ২৪ লাখ টাকা উদ্ধারে মাঠ কর্মীর নামে মামলা ফাঁকা চেক ষ্ট্যাম্পে স্বাক্ষর নেয়ার অভিযোগ


 রেজাউল করিম, বড়াই গ্রাম photo রেজাউল করিম, বড়াই গ্রাম
প্রকাশিত: ৪-১২-২০২৪ বিকাল ৫:১৯

নাটোরে বেসরকারি সংস্থা রির্সোস ইন্টিগ্রেশন সেন্টারের (রিক) ব্যবস্থাপকের আত্নসাৎ করা ২৩ লাখ ৭৬ হাজার ৬শ টাকা আদায়ে নিরপরাধ মাঠ কর্মীদের নামে কাছ থেকে নন জুডিশিয়াল স্ট্যাম্প ও ফাঁকা চেকে স্বাক্ষর নেয়াসহ থানায় মামলা দিয়ে হয়রানীর অভিযোগ উঠেছে। তদন্তে ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা তুলে আত্নসাৎ করার অভিযোগ প্রমাণ হলেও অন্যায় ভাবে মাঠকর্মীদের চাকরীচ্যুতিসহ নানাভাবে হয়রানী করা হচ্ছে। তাই অবিলম্বে হয়রানী বন্ধ করাসহ প্রকৃত অপরাধীকে আটক করে গ্রাহকদের টাকা উদ্ধারের দাবী জানান একজন ভূক্তভোগী মাঠ কর্মী। বুধবার বড়াইগ্রাম উপজেল প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মাঠ কর্মী সাজেদা খাতুন এ দাবি জানান।

লিখিত বক্তব্য সূত্রে জানা যায়, বেসরকারী সংস্থা রিকের নাটোর সদর শাখা ব্যবস্থাপক কামরুজ্জামান গত ১৩ জুন ২৩ লাখ ৭৬ হাজার ৬শ টাকা তুলে নিয়ে পালিয়ে যান। এ ব্যাপারে গত ২৫ জুন নাটোর সদর থানায় অভিযোগ করা হয়েছে। একই সঙ্গে তদন্তে কামরুজ্জামানের টাকা আত্নসাৎ করে পালিয়ে যাওয়ার ঘটনার প্রমাণ মিলেছে। কিন্তু গত ২৭ জুন ঢাকা কেন্দ্রীয় কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক আল মুনছুর রহমান এবং এরিয়া ম্যানেজার রিয়াজ শেখসহ অন্যান্য কর্মকর্তারা মাঠ কর্মী সাজেদা খাতুন, নুর মোহাম্মদ ও ইবনে বতুতা আমীনকে অফিসে ডেকে সকল গ্রাহকদের পাশ বইয়ে জোর পূর্বক টাকা আদায়কারীর স্বাক্ষর নেন। এ সময় সব টাকার দায়ভার তাদের উপর চাপিয়ে সাজেদা খাতুনের পরিচালিত সমিতি হতে ১৪ লাখ ৯৫ হাজার এক শত টাকার বিপরীতে তার কাছ থেকে যমুনা ব্যাংক নাটোর শাখার ফাঁকা চেক (যার নং-১৭২৭৯২৭) এবং ৪শ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে হুমকির মুখে স্বাক্ষর নেন। বর্তমানে সাজেদা খাতুন বড়াইগ্রামের বনপাড়া শাখায় কর্মরত থাকলেও তাকে অফিসে যেতে নিষেধ করা হয়েছে। চাকরী হারিয়ে সন্তানদের নিয়ে এমনিতেই সাজেদা খাতুন মানবেতর জীবন যাপন করছেন। তার পরও কামরুজ্জামানের কাছ থেকে টাকা আদায়ে ব্যর্থ হয়ে তার নামে চেক ডিজঅনার মামলাসহ প্রাণনাশের হুমকি দেয়ায় দিশেহারা হয়ে পড়েছেন তিনি। এ অবস্থায় যথাযথ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষী ব্যবস্থাপককে গ্রেফতারসহ গ্রাহকদের টাকা আদায় করা এবং তাকে চাকরীতে পুনর্বহাল করে হয়রানী থেকে মুক্তি দেয়ার দাবি জানান সাজেদা খাতুন ।

এ ব্যাপারে জানতে চাইলে রির্সোস ইন্টিগ্রেশন সেন্টারের জোনাল ম্যানেজার রেজাউল করিম বলেন, ব্যবস্থাপক পালিয়ে গেছে এবং তার নামে থানায় ২৩ লক্ষাধিক টাকা আত্নসাতের ব্যাপারে অভিযোগ করা হয়েছে সত্য। কিন্তু টাকা উঠানোর দায়িত্ব যেহেতু মাঠকর্মীর, তাই তাদেরকেই টাকা দিতে হবে। তবে চেক ও স্ট্যাম্পে জোর করে স্বাক্ষর নেয়ার অভিযোগ সঠিক নয় বলে তিনি দাবি করেন।

T.A.S / T.A.S

৩ ব্রোকারেজ হাউজ-কে ডিএসই’র ফিক্স সার্টিফিকেশন প্রদান

বাগেরহাটের মোংলায় বিদ্যালয় পরিচালনা পর্ষদ গঠন নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, অফিস ভাঙচুর

মধুখালী নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতিক দত্তর অভিযানে মধুমতি নদীতে অবৈধ ড্রেজার জব্দ

চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক লুৎফুন নাহার

আদমদীঘিতে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন

কৃষি ও পুষ্টি উন্নয়নে টুঙ্গিপাড়ায় পার্টনার কংগ্রেস

সিংড়া উপজেলা পর্যায়ে স্টেক হোন্ডারদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

কাউনিয়ায় বিএনপি নেতা মোশাররফ হোসেন রকসির পিতার জানাজা ও দাফন সম্পন্ন

কৃষকের ৩০০ মণ ধানসহ বাংলো ঘর পুড়ে ছাই

উলিপুরে এসডিজি অর্জনে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

দর্শনা থানাপাড়ায় যুবদল নেতা রিংকুর ব্যক্তিগত উদ্যোগে কলের পাড় নির্মাণ, জনসাধারণের স্বস্তি

যশোরে রিয়াজ হত্যাকাণ্ডে মামলা-পুলিশের অভিযানে প্রেপ্তার ৩

নতুন দায়িত্ব পেলেন সমাজকল্যাণমন্ত্রী জাহিদ হোসেন