অনার স্মার্টফোনে ডিসেম্বর মাস জুড়ে থাকছে ৫০ হাজার টাকা পর্যন্ত প্রাইস ড্রপ
বিজয়ের মাস উপলক্ষে ডিসেম্বর মাস জুড়ে ৫০ হাজার টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে অনার। এই অবিশ্বাস্য ক্যাম্পেইনের মাধ্যমে অনার এর সেরা ও অত্যাধুনিক প্রযুক্তি সবার জন্য আরও সহজলভ্য করতে আগ্রহী।
ফলে, গ্রাহকরা অনার ম্যাজিক ভি২ স্মার্টফোনটি এখন ৫০ হাজার টাকা ছাড়ে মাত্র ১,৩৯,৯৯৯ টাকায় কিনতে পারবেন। স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর সহ এই ডিভাইসটি বাজারের সবচেয়ে পাতলা ফোল্ডেবল (ভাঁজযোগ্য) স্মার্টফোনগুলোর মধ্যে অন্যতম। এছাড়া, অনার ম্যাজিক ৬ প্রো ফোনটি ১৫ হাজার টাকা কমে মাত্র ১,১৪,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। এই ফোনে রয়েছে অত্যাধুনিক আই-ট্র্যাকিং প্রযুক্তি, সিলিকন-কার্বন ব্যাটারি এবং উন্নত এআই সমর্থিত ফিচার।
এখানেই শেষ নয়। ব্যবহারকারীরা অনার ২০০ প্রো ডিভাইসটি ৮ হাজার টাকা কমে মাত্র ৭৬,৯৯৯ টাকায় ক্রয় করতে পারবেন। স্ন্যাপড্রাগন ৮এস জেন ৩ প্রসেসর ও স্টুডিও-লেভেল পোর্ট্রেট ক্যামেরা সমৃদ্ধ এই ফোনটি দিয়ে অসাধারণ সব ছবি তোলা যাবে। এই মাসে অনার ২০০ ডিভাইসটিও ৫ হাজার টাকা ছাড়ে মাত্র ৫৯,৯৯৯ টাকায় পাওয়া যাবে। যারা সাশ্রয়ী মূল্যে অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত ডিভাইস কেনার পরিকল্পনা করছেন তাদের জন্য অনারের এই স্মার্টফোনগুলো হতে পারে সঠিক পছন্দ।
এছাড়া, ব্যবহারকারীরা অনার এক্স৯বি ও এক্স৮বি ফোন কেনার সময় ৫ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন। দেশজুড়ে অনারের সকল অনুমোদিত ব্র্যান্ড শপে এই স্মার্টফোনগুলো পাওয়া যাচ্ছে। আপনার স্মার্টফোনটি আপগ্রেড করার জন্য এর চেয়ে ভালো সুযোগ আর আসবে না।
আপনার নিকটস্থ অনার ব্র্যান্ড শপ খুঁজে পেতে এবং এই অফারগুলো উপভোগ করতে, ভিজিট করুন এই সাইট - https://smart-honor.com/shop-location।
T.A.S / T.A.S
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত
ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী
বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ
দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি
টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল
শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ
ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ
সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3
পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো
বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন
রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের মা ফরিদা বেগমের দাফন সম্পন্ন
প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি বাংলাদেশ