বশেমুরকৃবি'তে কম্পিউটার দক্ষতায় প্রশিক্ষণের ওরিয়েন্টেশন
একাডেমিক জ্ঞানের পাশাপাশি কম্পিউটার দক্ষতায় সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরকৃবি) কম্পিউটার দক্ষতার উপর ওরিয়েন্টেশনের উদ্বোধন করা হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বশেমুরকৃবি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের পুরাতন অডিটোরিয়ামে এই ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ।
ট্রেনিং কো-অর্ডিনেটর প্রফেসর ড. গণেশ চন্দ্র সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- পরিচালক (গবেষণা) প্রফেসর ড. মোঃ মসিউল ইসলাম, পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. মোঃ সাইফুল আলম এবং রেজিস্ট্রার মোঃ আবদুল্লাহ্ মৃধা। ওরিয়েন্টেশনটি বিশ্ববিদ্যালয়ের ৬-১২তম ব্যাচের ১৭৫ জন শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয়।
ওরিয়েন্টেশনে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জনের পাশাপাশি কম্পিউটারের উপর দক্ষতা অর্জন আবশ্যক হয়ে পড়েছে। নিজেদের যেকোনো প্রতিযোগিতায় কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে হলে কম্পিউটার দক্ষতায় জ্ঞান বৃদ্ধির কোনো বিকল্প নেই।
T.A.S / T.A.S
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ