ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

পাবনায় সরকারি জায়গা পুনরুদ্ধারে বিএনপি নেতাদের বাধা


এম মাহফুজ আলম, পাবনা photo এম মাহফুজ আলম, পাবনা
প্রকাশিত: ৪-১২-২০২৪ বিকাল ৬:২৬

পাবনা মধ্য শহরের আবদুল হামিদ সড়কে সরকারি জায়গা দখল উচ্ছেদ করে পুনরুদ্ধারের সময় বাধা দেয়ার অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে আবদুল হামিদ  রোডস্থ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনা কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও কৃষি অফিস সূত্রে জানা  গেছে, রাজনৈতিক ও স্থানীয় প্রভাবে দীর্ঘদিন ধরে আবদুল হামিদ রোডের ফুটপাত দখল করে অবৈধ স্থাপনা তৈরি করে ব্যবসা করছিল বেশ কিছু লোকজন। সম্প্রতি সেইসব স্থাপনা উচ্ছেদ করে পাবনা পৌর ও জেলা প্রশাসন। বুধবার সকাল থেকে অফিস সংলগ্ন সড়ক ঘেঁষে রাস্তার পাশে উদ্ধার হওয়া জায়গায় সৌন্দর্যবর্ধনের কাজ শুরু করে পাবনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। দুপুরের দিকে জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আবু ওবায়দা শেখ তুহিনের নেতৃত্বে বিএনপি নেতাকর্মীরা এসে বাধা দেয়। এসময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বাকবিতন্ডার ঘটনা ঘটে। পরে তারা চলে যান।

নাম প্রকাশে অনিচ্ছুক সংশ্লিষ্ট একাধিক ব্যক্তি জানান, আওয়ামী লীগের সময় বিপুল পরিমাণ মাসিক চাঁদার বিনিময়ে সেখানে বেশকিছু চায়ের দোকান বসিয়ে ব্যবসা করছিলেন লোকজন। ক্ষমতার পট পরিবর্তন ও উচ্ছেদের পর দোকানদাররা বিএনপি নেতাদের দ্বারস্থ হন। আগের ন্যায় এবারও টাকার লেনদেন হয়ে থাকতে পারে বলে তাদের ধারণা।

পাবনার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. জামাল উদ্দিন জানান,“ডিসি স্যার ও সড়ক বিভাগের নির্দেশে আমরা সেখানে কাজ করছিলাম। শেখ তুহিন এসেছিলেন, তাদের দাবি এখানে লোক বসাইতে। আমরা বলেছি-আমরা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করবো। এর জন্য যে প্রটেকশন দেয়ার আমরা দেব।”

অর্থনৈতিক লেনদেনের কথা অস্বীকার করে পাবনা জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আবু ওবায়দা শেখ তুহিন বলেন, ওখানে কিছু দোকান ছিল; সেই দোকানগুলো উঠিয়ে দিয়েছে। পওে দোকানদাররা আমার কাছে, বগার কাছে আসছিলো। আমরা তাদের (কৃষি অফিস) বলেছি অফিসও দেখতে হবে আবার গরীব মানুষদেরও দেখতে হবে। কিন্তু তারা বললো তারা সেখানে ছবি আঁকাবে ফুল গাছ টুলগাছ লাগাবে। পরে অনেক কথা হলো, এরপর আমরাও মেনে (তাদের সিদ্ধান্ত) নিয়েছি। তারপর দোকানদারদের ডেকে এনে আলাদা বসার কথা বলেছি। এখানে টাকার লেনদেন হবে কেন তাদের ( দোকানদার) সঙ্গে আমার ৩৫ বছরের সম্পর্ক। তাদের সমস্যাগুলো আমাদেরই তো সমাধান করতে হয়।

T.A.S / T.A.S

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী