ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

খুলনায় বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু


খুলনা প্রতিনিধি photo খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ২-৯-২০২১ দুপুর ১:৪৪

খুলনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একসঙ্গে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে খুলনা মহানগরীর দক্ষিণ টুটপাড়া ছোট খালপাড়স্থ ৪৮নং সার্কুলার রোড এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ নিহতদের লাশ উদ্ধার করেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা লাশ উদ্ধার করেন। বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আল মামুন। তবে পারিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে পোস্টমর্টেম ছাড়াই লাশ দেয়া হতে পারে বলে জানিয়েছেন তিনি। 

নিহতরা হলেন- স্বামী খান মোহাম্মদ শাওন (৩৫) এবং তার স্ত্রী জান্নাত বেগম (২৬)। নিহত শাওন সেন্টারিং মিস্ত্রি ছিলেন। তিনি একই এলাকার শাহাদাত আলী খান সড়কের বাসিন্দা খান মোহাম্মদ মহসিনের ছেলে। তাদের ৪ বছরের একটি মেয়ে রয়েছে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শাওন তার পরিবার নিয়ে মহানগরীর দক্ষিণ টুটপাড়া ছোট খালপাড়স্থ ৪৮নং সার্কুলার রোড এলাকার এমডি নাসির উদ্দিনের বাড়ির তৃতীয় তলায় ভাড়া থাকতেন। ঘটনার সময় তাদের হাতে ৩-৪ হাত লম্বা একটি লোহার রড দেখা যায়, যেটি ওই বাড়ির বারান্দা ঘেঁষে যাওয়া বিদ্যুতের ১১ হাজার কেভি লাইনে লেগে যায়। তাতেই স্পৃষ্ঠ হয়ে মারা যান তারা।

বাড়ির মালিক এমডি নাসির উদ্দিন বলেন, গত ৪ মাস আগে শাওন মাসিক ৩ হাজার ৮০০ টাকা ভাড়ায় তার বাড়ির তৃতীয় তলায় ওঠেন। বৃহস্পতিবার পারিবারিক কোন্দলে হয়তো রড নিয়ে স্বামী-স্ত্রী একে অপরকে আঘাত করতে গিয়েছিলেন। আর ওই রড বিদ্যুতের তারে স্পৃষ্ঠ হওয়ায় তারা মারা যান। খবর পেয়ে তিনি ছাদে উঠে অন্য একটি লাঠি দিয়ে তার থেকে রডটি সরিয়ে দিলে তারা পড়ে যান।

একই ধরনের তথ্য দেন ফায়ার সার্ভিস খুলনার টুটপাড়া স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. নজরুল ইসলাম। তিনি বলেন, খবর পেয়ে তারা লাশ উদ্ধার করেছেন।

জামান / জামান

উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১

নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার

সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন

তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড

গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি

ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি

মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা

জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড

বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা