শিবচরে ট্রেনে কাটা পড়ে মাদ্রাসার ছাত্রীর মৃত আহত ১০ মাসের শিশু
মাদারীপুরের শিবচরে ট্রেনে কাটা পড়ে মিথিলা আক্তার (১২) বছরের মাদ্রাসা ছাত্রীর মৃত হয়েছে। আহত হয়েছে মিথিলার কোলে থাকা ১০ মাসের শিশু আয়শা মনি।
বুধবার (৪ ডিসেম্বর) বিকাল পাঁচটার দিকে শিবচর উপজেলার পাঁচ্চর রেল সেতুতে এ দূর্ঘটনা ঘটে।
নিহত মিথিলা আক্তার দত্তপাড়া ইউনিয়নের চরবাচামারা মইজদ্দিন মাদবরের কান্দি গ্রামের বিল্লাল শেকের মেয়ে। মিথিলা স্হানীয় চরবাচামাড়া আবু হুরায়রা মহিলা মাদ্রাসায় পড়াশুনা করতেন। আহত আয়শা মনি মাদবরচর ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দা সুজন মিয়ার মেয়ে।
স্থানীয়রা জানায়, ১০ মাসের ভাগ্নী আয়শা মনিকে নিয়ে বিকেলে বাড়ির কাছে ঘুরতে বের হয় মিথিলা। ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে আসে মধুমতি এক্সপ্রেস-এর একটি যাত্রীবাহী ট্রেন। এ সময় আয়শা মনিকে রেললাইনে বসিয়ে মোবাইল ফোন দিয়ে ছবি তুলছিল মিথিলা। অসাবধানবশত ট্রেনের পাশে থাকায় পেছন থেকে তাকে ধাক্কা দেয় মধুমতি এক্সপ্রেস।
ঘটনাস্থলেই মারা যায় মিথিলা, গুরুতর আহত হয় তার কোলে থাকা ১০ মাসের আয়শা মনি। পরে তাকে পাঁচ্চর রয়েল প্রাইভেট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে রাজধানীর ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে শিশুকে প্রেরণ করে চিকিৎসক।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.মোকতার হোসেন দৈনিক সকালের সময়কে বলেন,'ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যুর খবর পেয়েছে। তার সাথে থাকা একটা বাচ্চাও গুরুতর আহত হয়েছে।'
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ